আগমনী শুটিং চলছিল গঙ্গায়, জোয়ারে তলিয়ে গেলেন ২ যুবক
- Published by:Arindam Gupta
- news18 bangla
Last Updated:
মর্মান্তিক ঘটনাটি ঘটেছে কাশীপুরের সর্বমঙ্গলা ঘাটে৷ পুলিশ সূত্রের খবর, ইউটিউবে আপলোড করার জন্য আগমনী শ্যুটিং করতেই গঙ্গায় নেমেছিলেন ৪ যুবক৷
#কলকাতা: গঙ্গায় নেমে পুজোর আগমনী শুটিং চলছিল৷ ইউটিউবে তোলার পরিকল্পনা ছিল সেই ভিডিও৷ কিন্তু আনন্দ মুহূর্তে শেষ৷ হঠাত্ জোয়ারে তলিয়ে গেল ৪ যুবক৷ ২ যুবকের খোঁজ নেই৷ বাকি ২ জনকে উদ্ধার করা গিয়েছে৷
মর্মান্তিক ঘটনাটি ঘটেছে কাশীপুরের সর্বমঙ্গলা ঘাটে৷ পুলিশ সূত্রের খবর, ইউটিউবে আপলোড করার জন্য আগমনী শুটিং করতেই গঙ্গায় নেমেছিলেন ৪ যুবক৷ হঠাত্ বাণ আসে৷ জলস্তর বেড়ে যায় অনেকটা৷ জলের তোড়ে ভেসে যান ৪ জনই৷ উদ্ধার করা গিয়েছে ২ যুবককে৷ বাকি দুজনের খোঁজে ডুবুরি নামানো হয়েছে৷
Location :
First Published :
Oct 04, 2018 8:44 PM IST










