advertisement

নকল গ্রহ রত্ন পাঠিয়ে আসলের দাম? ৩৫০ কোটির কেলেঙ্কারি! তিন শহরে ইডির 'সাংঘাতিক' অভিযান

Last Updated:

সূত্র মারফত জানা গিয়েছে, সল্টলেক সিএফ ব্লকে যে বাড়িতে অভিযান চলছে সেটি একজন এজেন্টের বাড়ি। কলকাতার কিরণশঙ্কর রায় রোডে ওই ব‍্যক্তির অফিস। সেখানেই অভিযান চলছে।

News18
News18
কলকাতা: গ্রহ-রত্ন ও বিভিন্ন পাথর বিদেশে আমদানি ও রফতানির নামে বৈদেশিক মুদ্রার লেনদেন! যাবতীয় তছরুপের অভিযোগে ফের শহরে ইডির তল্লাশি অভিযান। বুধবার ঘটনার জেরে চাঞ্চল্য ছড়াল গোটা দেশে।
সূত্রের খবর, গ্রহ-রত্ন ও বিভিন্ন পাথর বিদেশে আমদানি ও রফতানির নামে বৈদেশিক মুদ্রার লেনদেন হচ্ছিল বলে অভিযোগ। তার পর্দাফাঁস করতেই শুধু কলকাতা নয়, পাশাপাশি সল্টলেক, হায়দরাবাদ ও আহমেদাবাদে অভিযান শুরু করে ইডি। মাস খানেক আগে ডিআরআই এই অভিযানে বিদেশে গ্রহরত্ন রফতানি করে কোটি কোটি টাকা বিদেশি মুদ্রা তছরুপের কেলেঙ্কারি সামনে আসে। তার রেশ ধরেই আজ অভিযানে নামে ইডি। কতদূর গড়িয়েছে জল?
advertisement
advertisement
আরও পড়ুন:আগরতলায় তৃণমূলের রাজ্য দফতর তছনছ, অভিযুক্ত বিজেপি! বুধবারই ত্রিপুরায় তৃণমূলের প্রতিনিধি দল
সূত্র মারফত জানা গিয়েছে, সল্টলেক সিএফ ব্লকে যে বাড়িতে অভিযান চলছে সেটি একজন এজেন্টের বাড়ি। কলকাতার কিরণশঙ্কর রায় রোডে ওই ব‍্যক্তির অফিস। সেখানেই অভিযান চলছে।অভিযোগ কম দামি গ্রহরত্ন পাঠিয়ে আসল গ্রহরত্নের দাম নেওয়া হয়েছে। ইডি সূত্রে খবর, এই চক্রের মাধ‍্যমে প্রায় ৩৫০ কোটি টাকা বিদেশে পাঠানো হয়েছে। এই চক্রে আর কারা কারা আছে? কাদের মাধ‍্যমে টাকা হাত বদল হয়েছে? সব কিছুরই তদন্ত করছে ইডি।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
নকল গ্রহ রত্ন পাঠিয়ে আসলের দাম? ৩৫০ কোটির কেলেঙ্কারি! তিন শহরে ইডির 'সাংঘাতিক' অভিযান
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement