advertisement

১০ মার্চের আগে দ্বিতীয় পর্যায়ের বাহিনী আসছে রাজ্যে! পরের দফাতেও আসছে ২৪০ কোম্পানি সশস্ত্র বাহিনী

Last Updated:

১০ই মার্চ নয়, তার আগেই দ্বিতীয় পর্যায়ে কেন্দ্রীয় বাহিনী আসছে রাজ্যে। দ্বিতীয় পর্যায়ে ২৪০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসছে রাজ্যে বলে জানা গিয়েছে। নির্বাচন কমিশন সূত্রে খবর, ৭ বা ৮ ই মার্চের মধ্যেই দ্বিতীয় পর্যায়ে কেন্দ্রীয় বাহিনী চলে আসবে রাজ্যে।

সিআরপিএফ
সিআরপিএফ
কলকাতা: ১০ই মার্চ নয়, তার আগেই দ্বিতীয় পর্যায়ে কেন্দ্রীয় বাহিনী আসছে রাজ্যে। দ্বিতীয় পর্যায়ে ২৪০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসছে রাজ্যে বলে জানা গিয়েছে।
নির্বাচন কমিশন সূত্রে খবর, ৭ বা ৮ ই মার্চের মধ্যেই দ্বিতীয় পর্যায়ে কেন্দ্রীয় বাহিনী চলে আসবে রাজ্যে। দ্বিতীয় পর্যায়ে ২৪০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী কি ভাবে মোতায়েন হবে? আগামী দু থেকে তিন দিনের মধ্যেই তা চূড়ান্ত হবে বলে জানা গিয়েছে। কেন্দ্রীয় বাহিনী কোথায় মোতায়েন হবে তা ঠিক করতে রাজ্য পুলিশের সঙ্গে শীঘ্রই বৈঠকে বসবে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। ১০ মার্চের আগেই বাহিনী আসবে তা জানানো হয়েছে মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে বলেই কমিশন সূত্রে খবর। ইতিমধ্যই প্রথম দফায় আসা কেন্দ্রীয় বাহিনী কী ভাবে মোতায়েন হবে তার পরিকল্পনা ইতিমধ্যই চূড়ান্ত করেছে কমিশন।
advertisement
advertisement
প্রসঙ্গত, প্রথম পর্যায়ে রাজ্যে মোট ২৪০ কোম্পানি কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী (CAPF) মোতায়েনের চূড়ান্ত তালিকা প্রস্তুত কমিশনের। জেলা ও পুলিশ কমিশনারেটভিত্তিক বাহিনী বণ্টনের এই পরিকল্পনায় উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ—৩৫ টি পুলিশ জেলা ও কমিশনারেটকে অন্তর্ভুক্ত করা হয়েছে। সবচেয়ে বেশি বাহিনী মোতায়েন হচ্ছে পুর্ব মেদিনীপুরে ১৪ কোম্পানি ৷ পাশাপাশি মালদহ ও কলকাতায় ১২ কোম্পানি করে রাখা হয়েছে।
advertisement
উত্তরবঙ্গের কোচবিহারে ৯, দার্জিলিংয়ে ৬, জলপাইগুড়িতে ৭, আলিপুরদুয়ারে ৫ কোম্পানি পাঠানো হচ্ছে। দক্ষিণবঙ্গে হাওড়া পুলিশ কমিশনারেটে ৭, ব্যারাকপুরে ৯, বারাসত ও ডায়মন্ড হারবারে ৬ এবং বারুইপুরে ৫ কোম্পানি মোতায়েনের সিদ্ধান্ত। এছাড়া বীরভূম, বাঁকুড়া ও পশ্চিম মেদিনীপুরে ৭ কোম্পানি করে, ঝাড়গ্রাম, পুরুলিয়া ও সুন্দরবনে ৪-৫ কোম্পানি রাখা হয়েছে।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
১০ মার্চের আগে দ্বিতীয় পর্যায়ের বাহিনী আসছে রাজ্যে! পরের দফাতেও আসছে ২৪০ কোম্পানি সশস্ত্র বাহিনী
Next Article
advertisement
Purulia Tourism: পাহাড়ের বুকে ইতিহাসের দলিল! পুরুলিয়ার জয়চন্ডী পাহাড়ে 'গুপ্ত গুহা'র খোঁজ, জানুন রোমাঞ্চকর কাহিনী, দোলে ঘুরে আসতে পারেন
পাহাড়ের বুকে ইতিহাসের দলিল! পুরুলিয়ার জয়চন্ডী পাহাড়ে 'গুপ্ত গুহা'র খোঁজ, ঘুরে আসুন
  • পুরুলিয়ার জয়চন্ডী পাহাড়ের ২০০ বছরের পুরনো গুপ্ত গুহা ইতিহাস।

  • এই গুহা এক সাধকের তপস্যাস্থল ছিল, বর্তমানে পর্যটকদের কাছে আকর্ষণীয় স্থান।

  • পাহাড়ঘেরা প্রাকৃতিক সৌন্দর্য ও আধ্যাত্মিক পরিবেশে দোলের সময় ঘুরে আসুন।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement