Kolkata Metro: বিশ্বকাপের মরণবাঁচন ম্যাচে ইডেনে ভারতের সামনে ওয়েস্ট ইন্ডিজ, দর্শকদের সুবিধায় রাতে চলবে বিশেষ মেট্রো
- Reported by:Sanhyik Ghosh
- Published by:Ratnadeep Ray
Last Updated:
আগামী ১ মার্চ ২০২৬, ICC T-20 Cricket World Cup 2026-এর ম্যাচে মুখোমুখি হবে India ও West Indies। আন্তর্জাতিক ম্যাচ মানেই শহরে বাড়তি ভিড়, আর খেলা শেষ হলে একসঙ্গে হাজার হাজার দর্শকের বাড়ি ফেরার চাপ—এই বাস্তবতা মাথায় রেখেই বিশেষ উদ্যোগ নিল Metro Railway, Kolkata।
কলকাতা: আগামী ১ মার্চ ২০২৬, ICC T-20 Cricket World Cup 2026-এর ম্যাচে মুখোমুখি হবে India ও West Indies। আন্তর্জাতিক ম্যাচ মানেই শহরে বাড়তি ভিড়, আর খেলা শেষ হলে একসঙ্গে হাজার হাজার দর্শকের বাড়ি ফেরার চাপ—এই বাস্তবতা মাথায় রেখেই বিশেষ উদ্যোগ নিল Metro Railway, Kolkata।
ম্যাচ শেষের পর দর্শকদের যাতায়াতের সুবিধার জন্য ব্লু লাইনে দু’টি বিশেষ মেট্রো চালানো হবে। এই পরিষেবাগুলি চলবে এসপ্ল্যানেড–দক্ষিণেশ্বর এবং এসপ্ল্যানেড–শহিদ ক্ষুদিরাম রুটে। দু’টি মেট্রোই রাত ১১টা ১৫ মিনিটে Esplanade Metro Station থেকে ছাড়বে এবং পথে সমস্ত স্টেশনে থামবে।
advertisement
advertisement
বিশেষ এই পরিষেবার ক্ষেত্রে টিকিট কাউন্টার খোলা থাকবে শুধুমাত্র এসপ্ল্যানেড মেট্রো স্টেশনে। ফলে ম্যাচ শেষে দর্শকরা সেখান থেকেই টিকিট কেটে সহজে মেট্রো ধরতে পারবেন।
মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, বড় ম্যাচের দিন শহরের পরিবহণ ব্যবস্থা যাতে নির্বিঘ্ন থাকে এবং দর্শকদের বাড়ি ফিরতে কোনও সমস্যা না হয়, সেই লক্ষ্যেই এই ব্যবস্থা। নিরাপদ, স্বাচ্ছন্দ্যপূর্ণ ও সাশ্রয়ী যাত্রা নিশ্চিত করতেই এই বিশেষ মেট্রো পরিষেবা চালু করা হচ্ছে।
advertisement
জিম্বাবোয়ের বিরুদ্ধে বড়় জয়ের পরেও নিরাপদ নয় ভারতের সেমিফাইনালে ওঠা। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে অবশ্যই জিততে হবে ভারতকে। সেই ম্যাচ যদি বৃষ্টির কারণে ভেস্তে যায় তাহলে ছিটকে যাবে ভারত। তবে জিতে গেলে সেমিফাইনাল নিশ্চিত ভারতের। জিম্বাবোয়ে ম্যাচে ভারতের সবচেয়ে চিন্তার কারণ ছিল বরুণ চক্রবর্তী এবং শিবম দুবের অফ ফর্ম। দুবে তো ২ ওভারে ৪৬ রান দিয়েছেন। ওয়েস্ট ইন্ডিজের মতো শক্ত প্রতিপক্ষের বিরুদ্ধে তাই চিন্তায় রাখছে ভারতকে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Feb 27, 2026 1:20 PM IST











