advertisement

Rail Coach Factory Apprentice Recruitment 2023: রেল কোচ ফ্যাক্টরিতে প্রচুর পদে নিয়োগ! কী ভাবে আবেদন করবেন, জেনে নিন

Last Updated:

Rail Coach Factory Apprentice Recruitment 2023: প্রার্থীদের ৪ মার্চ, ২০২৩ তারিখের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে।

রেলওয়েতে চাকরির সুযোগ
রেলওয়েতে চাকরির সুযোগ
সম্প্রতি কাপুরথালায় অবস্থিত রেল কোচ ফ্যাক্টরির তরফে এক বিজ্ঞপ্তি জারি করে অ্যাপ্রেন্টিস পদে নিয়োগের জন্য আবেদনপত্র চাওয়া হয়েছে। আগ্রহী প্রার্থীরা শীঘ্রই আবেদন করতে পারেন। এই বিষয়ে আরও বিশদে জানতে প্রার্থীরা রেল কোচ ফ্যাক্টরির অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে খোঁজ নিতে পারেন।
আবেদনের তারিখ
প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, বর্তমানে আবেদন প্রক্রিয়া চলছে। প্রার্থীদের ৪ মার্চ, ২০২৩ তারিখের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। প্রার্থীদের অনলাইনে আবেদনপত্র জমা দিতে হবে। সে ক্ষেত্রে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পেয়ে যাবেন। এই সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।
শূন্যপদের সংখ্যা ও বিস্তারিত বিবরণ
প্রতিষ্ঠানের তরফে মোট ৫৫০টি শূন্যপদ রয়েছে বলে জানানো হয়েছে।
advertisement
advertisement
ফিটার: ২১৫টি পদ
ওয়েল্ডার: ২৩০টি পদ
মেশিনিস্ট: ৫টি পদ
পেইন্টার: ৫টি পদ
কার্পেন্টার: ৫টি পদ
ইলেকট্রিশিয়ান: ৭৫টি পদ
এসি ও রেফ. মেকানিক: ১৫টি পদ
এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:
সংস্থারেল কোচ ফ্যাক্টরি, কাপুরথালা
পদের নামঅ্যাপ্রেন্টিস
শূন্যপদের সংখ্যা৫৫০
কাজের স্থানকাপুরথালা
নির্বাচন পদ্ধতিবিশদ দেখুন
আবেদন প্রক্রিয়া শুরুবর্তমানে চলছে
শিক্ষাগত যোগ্যতাবিশদ দেখুন
বেতনক্রমবিশদ দেখুন
আবেদন পদ্ধতিঅনলাইন
আবেদনের শেষ তারিখ০৪.০৩.২০২৩
advertisement
রেল কোচ ফ্যাক্টরি অ্যাপ্রেন্টিস রিক্রুটমেন্ট ২০২৩: আবেদনের যোগ্যতা
প্রার্থীকে ন্যূনতম ৫০ শতাংশ নম্বর সহ একটি স্বীকৃত বোর্ড থেকে দশম শ্রেণি উত্তীর্ণ হতে হবে বা তার সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
বয়সসীমা
পদটিতে আবেদন করতে চান এমন প্রার্থীদের বয়স হতে হবে ১৫ থেকে ২৪ বছরের মধ্যে।
নির্বাচন প্রক্রিয়া
আবেদনকারী সকল প্রার্থীদের প্রস্তুতকৃত মেধা তালিকার ভিত্তিতে প্রার্থীদের বাছাই করা হবে। যে ট্রেডে অ্যাপ্রেন্টিসের ট্রেনিং দেওয়া হবে সেই ট্রেডে ম্যাট্রিকুলেশন এবং আইটিআই নম্বরের শতাংশের ভিত্তিতে মেধা তালিকা তৈরি করা হবে।
advertisement
আবেদন ফি
আবেদনের ফি ১০০ টাকা। অনলাইন মোডের মাধ্যমে প্রদান করতে হবে এবং আরসিএফ বা কাপুরথালায় কোনও প্রকারের চেক, মানি অর্ডার, আইপিও বা ডিমান্ড ড্রাফ্টে আবেদন ফি প্রতিষ্ঠান গ্রহণ করবে না।
advertisement
প্রার্থীরা আবেদনের যোগ্য, বয়সসীমা, বেতন, আবেদন পদ্ধতি, কাজের স্থান, শূন্যপদের সংখ্যা, আবেদনপত্র জমা দেওয়ার তারিখ সহ অন্যান্য বিষয়ে আরও বিস্তারিত জানতে এখানে উপলব্ধ বিজ্ঞপ্তির লিঙ্কে https://rcf.indianrailways.gov.in/uploads/files/APR2023.pdf ক্লিক করতে পারেন।
view comments
বাংলা খবর/ খবর/চাকরি/
Rail Coach Factory Apprentice Recruitment 2023: রেল কোচ ফ্যাক্টরিতে প্রচুর পদে নিয়োগ! কী ভাবে আবেদন করবেন, জেনে নিন
Next Article
advertisement
West Bengal Weather Update: মেঘলা আকাশ, ছিটেফোঁটা বৃষ্টির পূর্বাভাস ! সোম ও মঙ্গলবার দক্ষিণবঙ্গের আট ও উত্তরবঙ্গের তিন জেলায় বৃষ্টির সম্ভাবনা
সোম ও মঙ্গলবার বৃষ্টির পূর্বাভাস ! দক্ষিণবঙ্গের ৮ ও উত্তরবঙ্গের ৩ জেলায় বৃষ্টির সম্ভাবনা
  • মেঘলা আকাশ, ছিটেফোঁটা বৃষ্টির পূর্বাভাস !

  • সোম ও মঙ্গলবার বৃষ্টির পূর্বাভাস !

  • দক্ষিণবঙ্গের ৮ ও উত্তরবঙ্গের ৩ জেলায় বৃষ্টির সম্ভাবনা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement