advertisement

PNB Recruitment 2022: ব্যাঙ্কে চাকরির বড় সুযোগ! কী ভাবে আবেদন করবেন, জানুন বিশদে

Last Updated:

প্রার্থীদের আগামী ২৩ ডিসেম্বর, ২০২২ তারিখের মধ্যে আবেদন করতে হবে।

সম্প্রতি পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের তরফে এক বিজ্ঞপ্তি জারি করে ডিফেন্স ব্যাঙ্কিং অ্যাডভাইজর পদে নিয়োগের জন্য আবেদনপত্র চাওয়া হয়েছে। আগ্রহী প্রার্থীরা শীঘ্রই আবেদন করতে পারেন। এই বিষয়ে আরও বিশদে জানতে প্রার্থীরা পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে খোঁজ নিতে পারেন।
আবেদনের তারিখ
প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, বর্তমানে আবেদন প্রক্রিয়া চলছে। প্রার্থীদের আগামী ২৩ ডিসেম্বর, ২০২২ তারিখের মধ্যে আবেদন করতে হবে। প্রার্থীদের অনলাইন আবেদনপত্র জমা দিতে হবে। সে ক্ষেত্রে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পেয়ে যাবেন। এই সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।
শূন্যপদের সংখ্যা ও বিস্তারিত বিবরণ
প্রতিষ্ঠানের তরফে মোট ১৫টি শূন্যপদ রয়েছে বলে জানানো হয়েছে।
advertisement
advertisement
সিনিয়র ডিফেন্স ব্যাঙ্কিং অ্যাডভাইজর: ৩টি পদ
ডিফেন্স ব্যাঙ্কিং অ্যাডভাইজর: ১২টি পদ
সংস্থাপঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক
পদের নামডিফেন্স ব্যাঙ্কিং অ্যাডভাইজর
শূন্যপদের সংখ্যা১৫
কাজের স্থানভারত
নির্বাচন পদ্ধতিবিশদ দেখুন
আবেদন প্রক্রিয়া শুরুবর্তমানে চলছে
শিক্ষাগত যোগ্যতাবিশদ দেখুন
বেতনক্রমবিশদ দেখুন
আবেদন পদ্ধতিঅনলাইন
আবেদনের শেষ তারিখ২৩.১২.২০২২
advertisement
 আবেদনের যোগ্যতা
ভারতীয় সেনাবাহিনী, ভারতীয় বিমান বাহিনী এবং ভারতীয় নৌবাহিনীর অবসরপ্রাপ্ত অফিসাররা উল্লিখিত পদে আবেদনের যোগ্য।
advertisement
বয়সসীমা
সিনিয়র ডিফেন্স ব্যাঙ্কিং অ্যাডভাইজর: ৬০ বছরের কম হতে হবে
ডিফেন্স ব্যাঙ্কিং অ্যাডভাইজার: ৫৮ বছরের কম হতে হবে
নির্বাচন প্রক্রিয়া
প্রার্থীদের নাম সংক্ষিপ্ত তালিকাভুক্ত করে তারপর ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে। সংক্ষিপ্ত তালিকাভুক্ত প্রার্থীদের নাম ব্যাঙ্কের ওয়েবসাইটে দেওয়া হবে। ইন্টারভিউতে পারফরমেন্সের ভিত্তিতে চূড়ান্ত নির্বাচন হবে। প্রতিষ্ঠানের নির্ণয়ই এক্ষেত্রে চূড়ান্ত বলে বিবেচিত হবে।
আবেদন ফি
সিনিয়র ডিফেন্স ব্যাঙ্কিং অ্যাডভাইজর/ ডিফেন্স ব্যাঙ্কিং অ্যাডভাইজর পদের জন্য আবেদন করা সমস্ত প্রার্থীদেরই আবেদন ফি প্রদান থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
advertisement
প্রার্থীরা আবেদনের যোগ্য, বয়সসীমা, বেতন, আবেদন পদ্ধতি, কাজের স্থান সহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে উপলব্ধ বিজ্ঞপ্তির লিঙ্কে  ক্লিক করতে পারেন।
view comments
বাংলা খবর/ খবর/চাকরি/
PNB Recruitment 2022: ব্যাঙ্কে চাকরির বড় সুযোগ! কী ভাবে আবেদন করবেন, জানুন বিশদে
Next Article
advertisement
West Bengal Weather Update: শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়, নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?
শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়, নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?
  • শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়

  • নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement