advertisement

EdCIL Recruitment 2022: ইডিসিআইএল (ইন্ডিয়া) লিমিটেডে বিবিধ ম্যানেজার পদে নিয়োগ, জানুন বিশদে

Last Updated:

প্রার্থীদের আগামী ১০ নভেম্বর, ২০২২ তারিখের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে।

#নয়াদিল্লি: সম্প্রতি ইডিসিআইএল (ইন্ডিয়া) লিমিটেডের তরফে এক বিজ্ঞপ্তি জারি করে ম্যানেজার (প্রজেক্ট), ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিটাল এডুকেশন সিস্টেম), অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (ডিজিটাল এডুকেশন সিস্টেম), অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার সহ অন্যান্য পদে নিয়োগের জন্য প্রার্থীদের থেকে আবেদনপত্র চাওয়া হয়েছে। আগ্রহী প্রার্থীরা শীঘ্রই আবেদন করতে পারেন। এই বিষয়ে আরও বিশদে জানতে প্রার্থীরা ইডিসিআইএল (ইন্ডিয়া) লিমিটেডের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে খোঁজ নিতে পারেন।
ইডিসিআইএল রিক্রুটমেন্ট ২০২২: আবেদনের তারিখ
প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, বর্তমানে আবেদন প্রক্রিয়া চলছে। প্রার্থীদের আগামী ১০ নভেম্বর, ২০২২ তারিখের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। অনলাইন আবেদন করতে হবে। সে ক্ষেত্রে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পেয়ে যাবেন। এই সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।
advertisement
advertisement
ইডিসিআইএল রিক্রুটমেন্ট ২০২২: শূন্যপদের সংখ্যা ও বিস্তারিত বিবরণ
প্রতিষ্ঠানের তরফে মোট ১১টি শূন্যপদ রয়েছে বলে জানানো হয়েছে।
এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:
সংস্থাইডিসিআইএল (ইন্ডিয়া) লিমিটেড
পদের নামম্যানেজার (প্রজেক্ট), ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিটাল এডুকেশনসিস্টেম), অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (ডিজিটাল এডুকেশন সিস্টেম), অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার
শূন্যপদের সংখ্যা১১
কাজের স্থানভারত
নির্বাচন পদ্ধতিবিশদ দেখুন
আবেদন প্রক্রিয়া শুরুবর্তমানে চলছে
শিক্ষাগত যোগ্যতাবিশদ দেখুন
বেতনক্রমবিশদ দেখুন
আবেদন পদ্ধতিঅনলাইন
আবেদনের শেষ তারিখ১০.১১.২০২২
advertisement
ইডিসিআইএল রিক্রুটমেন্ট ২০২২: আবেদনের যোগ্যতা
জেনারেল ম্যানেজার (প্রজেক্ট)- কম্পিউটার সায়েন্স/ইলেকট্রনিক অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং/ইনফরমেশন টেকনোলজিতে বিই/ বি.টেক বা বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে এমবিএ/পিজি ডিপ্লোমা (এইচআর স্পেশালাইজেশন) থাকতে হবে।
ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিটাল এডুকেশন সিস্টেম)- ইনফরমেশন টেকনোলজি/কম্পিউটার সায়েন্স/ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংয়ে বিই/ বি.টেক/এম.টেক ডিগ্রি থাকতে হবে।
advertisement
ডেপুটি জেনারেল ম্যানেজার (প্রজেক্ট)- ইনফরমেশন টেকনোলজি/কম্পিউটার সায়েন্স/ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংয়ে বিই/ বি.টেক ডিগ্রি থাকতে হবে।
অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (ডিজিটাল এডুকেশন সিস্টেমস)- এইচআর বা পার্সোনাল ম্যানেজমেন্টে এমবিএ/ পিজিডিএম ডিগ্রি
অ্যাসিস্ট্যান্ট ম্যানেজমেন্ট (এইচআর): ইনফরমেশন টেকনোলজি/কম্পিউটার সায়েন্স/ইলেক্ট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংয়ে বিই/বি টেক
ইডিসিআইএল রিক্রুটমেন্ট ২০২২: আবেদন পদ্ধতি
আবেদনপত্র হার্ডকপিতে পাঠানোর পূর্বে প্রার্থীদের অনলাইনেও আবেদনপত্র জমা দিতে হবে। অফলাইনে আবেদনপত্র পাঠানোর ক্ষেত্রে প্রার্থীরা যে পদের জন্য আবেদন করছেন এনভেলাপের ওপর তা উল্লেখ করে দিতে হবে। আবেদনপত্র পাঠানোর ঠিকানা, ‘HEAD (HR & ADMIN), EDCIL HOUSE, PLOT NO., 18A, SECTOR 16A, NOIDA 201301’।
view comments
বাংলা খবর/ খবর/চাকরি/
EdCIL Recruitment 2022: ইডিসিআইএল (ইন্ডিয়া) লিমিটেডে বিবিধ ম্যানেজার পদে নিয়োগ, জানুন বিশদে
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement