advertisement

Job News: দুর্গাপুর এনআইটিতে সরাসরি নিয়োগ হবে, কী ভাবে আবেদন জানুন

Last Updated:

Job News: কম্পিউটার সাইন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের তরফ থেকে এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগামী ১৭ ফেব্রুয়ারির মধ্যে করতে হবে আবেদন।

দুর্গাপুর এনআইটিতে চাকরির খবর
দুর্গাপুর এনআইটিতে চাকরির খবর
দুর্গাপুর: দুর্গাপুর এনআইটি অর্থাৎ ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি দিচ্ছে কাজের সুযোগ। বেশ কয়েকটি শূন্য পদের জন্য বিজ্ঞপ্তি জারি করেছে কেন্দ্রীয় এই শিক্ষা প্রতিষ্ঠানটি। যেখানে রয়েছে ভাল মাইনে পাওয়ার সুযোগ। ইতিমধ্যেই শূন্যপদ পূরণের জন্য আবেদন পত্র চেয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। আপনিও যদি এই কেন্দ্রীয় শিক্ষা প্রতিষ্ঠানের অঙ্গ হতে চান, তাহলে এই প্রতিবেদন আপনার জন্য।
জানা গিয়েছে, দুর্গাপুর এনআইটিতে জুনিয়ার রিসার্চ ফেলো পদে নিয়োগ করা হবে। যদিও চুক্তিভিত্তিক ভাবে করা হবে এই নিয়োগ। কম্পিউটার সাইন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের তরফ থেকে এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগামী ১৭ ফেব্রুয়ারির মধ্যে করতে হবে আবেদন। তার আগে জেনে নিন নিয়োগ প্রক্রিয়ার বিস্তারিত বিবরণ।
advertisement
advertisement
প্রজেক্টের নাম -QoE Optimized Multimedia Content Delivery through Caching in D2D underlay Network
যোগ্যতা -এই পদে আবেদনের জন্য যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং-এ স্নাতকোত্তর হতে হবে/ মাস্টার অফ ইঞ্জিনিয়ারিং/ মাস্টার ইন টেকনোলজির ডিগ্রি থাকতে হবে।
advertisement
যে সমস্ত আবেদনকারীদের সংশ্লিষ্ট ডিগ্রি ছাড়াও কম্পিউটার নেটওয়ার্কিং, ওয়ারলেস কমিউনিকেশন-এর পাশাপাশি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ অর্থাৎ (C, C++, JAVA) 'র ক্ষেত্রে জ্ঞান থাকলে তাদের বাড়তি গুরুত্ব দেওয়া হবে। পাশাপাশি ইংরেজি ভাষায় দক্ষতা থাকলে বেশি গুরুত্ব পাবেন আবেদনকারীরা।
আবেদনের শেষ তারিখ - ১৭.০২.২০২৩
মোট শূন্যপদ - ০১ টি
কীভাবে করতে হবে আবেদন?
advertisement
অনলাইনে করতে হবে আবেদন। কেন্দ্রীয় এই শিক্ষা প্রতিষ্ঠানটির তরফ থেকে যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, সেখানে দেওয়া হয়েছে একটি গুগল ফর্মের লিঙ্ক। সেই অনলাইন ফর্ম ফিলাপ করে করা যাবে আবেদন। তবে আবেদনের জন্য কোন মূল্য দিতে হবে না। পাশাপাশি সেখানে সমস্ত গুরুত্বপূর্ণ নথি এবং বায়োডাটা আপলোড করতে হবে।
অফিসিয়াল ওয়েবসাইট -
advertisement
অফিসিয়াল বিজ্ঞপ্তি -
ফেলোশিপ - মাসে ৩১ টাকা। দুই বছরের চুক্তি।
নিয়োগ প্রক্রিয়া ও ইন্টারভিউ
আবেদনকারী প্রার্থীদের মধ্যে মেধার ভিত্তিতে একটি তালিকা তৈরি করা হবে ইন্টারভিউয়ের জন্য। এর পর বাছাই করা প্রার্থীদের মধ্যে ইন্টারভিউ হবে। উত্তীর্ণ প্রার্থীদের মেধাতালিকা অনুযায়ী নিয়োগ করা হবে।
advertisement
নয়ন ঘোষ
view comments
বাংলা খবর/ খবর/চাকরি/
Job News: দুর্গাপুর এনআইটিতে সরাসরি নিয়োগ হবে, কী ভাবে আবেদন জানুন
Next Article
advertisement
PM Modi Brigade Rally: শনিবার ব্রিগেডে প্রধানমন্ত্রী, দুপুর থেকে বিকেল, কলকাতায় মোদির সফরসূচিতে কী কী থাকছে? দেখে নিন একনজরে
শনিবার ব্রিগেডে প্রধানমন্ত্রী, দুপুর থেকে বিকেল, কলকাতায় মোদির সফরসূচিতে কী কী থাকছে? দেখে নিন একনজরে
  • শনিবার কলকাতায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ব্রিগেডে মেগা র‍্যালি

  • ০১:২০ তে কলকাতা বিমানবন্দরে অবতরণ

  • বেলা ০১:৫৫-এ গাড়িতে ব্রিগেডে যাবেন মোদি

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement