advertisement

IOCL GATE Recruitment 2022: বিরাট সুযোগ! ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেডে নানা ইঞ্জিনিয়ারিং পদে নিয়োগ, জানুন বিশদে

Last Updated:

গেট, ২০২৩ পরীক্ষার ফলাফল ঘোষণার পরে আওসিএল-এ আবেদনের লিঙ্ক সক্রিয় করা হবে।

সম্প্রতি ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেডের তরফে এক বিজ্ঞপ্তি জারি করে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইনস্ট্রুমেন্টাল ইঞ্জিনিয়ারিং এবং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ইত্যাদি শাখা থেকে বিভিন্ন পদে নিয়োগের জন্য আবেদনপত্র গ্রহণের কাজ শুরু হয়েছে বলে জানানো হয়েছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা শীঘ্রই আবেদন করতে পারেন। এই বিষয়ে আরও বিশদে জানতে প্রার্থীরা ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেডের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে খোঁজ নিতে পারেন।
আইওসিএল গেট রিক্রুটমেন্ট ২০২২: আবেদনের তারিখ
প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, প্রার্থীদের গেট, ২০২৩ পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হবে। তাই, আগ্রহী প্রার্থীদের গেট, ২০২৩-এর জন্য ৩০ সেপ্টেম্বর ২০২৩ তারিখ বা তার আগে আবেদন করতে হবে এবং পরীক্ষায় বসতে করতে হবে৷ গেট, ২০২৩ পরীক্ষার জন্য আবেদন করার পাশাপাশি, প্রার্থীদের আইওসিএল ওয়েবসাইটে অনলাইন মোডের মাধ্যমেও আবেদন করতে হবে। গেট, ২০২৩ পরীক্ষার ফলাফল ঘোষণার পরে আওসিএল-এ আবেদনের লিঙ্ক সক্রিয় করা হবে।
advertisement
advertisement
এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:
সংস্থাইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড
পদের নামকেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইনস্ট্রুমেন্টাল ইঞ্জিনিয়ারিং এবং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং শাখার বিভিন্ন পদ
নির্বাচন পদ্ধতিগ্রুপ ডিসকাশন বা গ্রুপ টাস্ক এবং পার্সোনাল ইন্টারভিউ
আবেদন শুরুবর্তমানে চলছে
শূন্যপদের সংখ্যাবিশদ দেখুন
কাজের স্থানবিশদ দেখুন
কাজের ধরনবিশদ দেখুন
শিক্ষাগত যোগ্যতাবিশদ দেখুন
বেতনক্রমবিশদ দেখুন
আবেদনের শেষ তারিখবিশদ দেখুন
advertisement
আইওসিএল গেট রিক্রুটমেন্ট ২০২২: আবেদনের যোগ্যতা
প্রার্থীদের এআইসিটিই/ইউজিসি দ্বারা যথাযথ ভাবে স্বীকৃত প্রতিষ্ঠান/কলেজ/বিশ্ববিদ্যালয়/ডিমড ইউনিভার্সিটি থেকে ইঞ্জিনিয়ারিংয়ে পূর্ণ-সময়ের গ্র্যাজুয়েট ডিগ্রি (বি.টেক./বিই.) বা সমমানের যোগ্যতা থাকতে হবে।
আইওসিএল গেট রিক্রুটমেন্ট ২০২২: নির্বাচন পদ্ধতি
গেট, ২০২৩ পরীক্ষার নম্বরের ভিত্তিতে সংক্ষিপ্ত তালিকাভুক্ত প্রার্থীদের গ্রুপ ডিসকাশন বা গ্রুপ টাস্ক এবং পার্সোনাল ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে। নির্বাচিত প্রার্থীদের ইঞ্জিনিয়ার/অফিসার এবং গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস পদে নিয়োগ করা হবে।
view comments
বাংলা খবর/ খবর/চাকরি/
IOCL GATE Recruitment 2022: বিরাট সুযোগ! ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেডে নানা ইঞ্জিনিয়ারিং পদে নিয়োগ, জানুন বিশদে
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement