advertisement

IBPS SO Recruitment 2022: ব্যাঙ্কিং সংস্থায় চাকরির সুযোগ, নিয়োগ চলছে একাধিক শূন্যপদে, জেনে নিন বিস্তারিত

Last Updated:

প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, আবেদন প্রক্রিয়া শুরু ১ নভেম্বর, ২০২২ তারিখ থেকে। প্রার্থীদের আগামী ২১ নভেম্বর, ২০২২ তারিখের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। অনলাইন আবেদন করতে হবে।

#নয়াদিল্লি: সম্প্রতি ইনস্টিটিউট অফ ব্যাঙ্কিং পার্সোনেলের তরফে এক বিজ্ঞপ্তি জারি করে স্পেশালিস্ট অফিসার পদে নিয়োগের জন্য প্রার্থীদের থেকে আবেদনপত্র চাওয়া হয়েছে। আগ্রহী প্রার্থীরা শীঘ্রই আবেদন করতে পারেন। এই বিষয়ে আরও বিশদে জানতে প্রার্থীরা ইনস্টিটিউট অফ ব্যাঙ্কিং পার্সোনেলের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে খোঁজ নিতে পারেন।
আইবিপিএস এসও রিক্রুটমেন্ট ২০২২: আবেদনের তারিখ
প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, আবেদন প্রক্রিয়া শুরু ১ নভেম্বর, ২০২২ তারিখ থেকে। প্রার্থীদের আগামী ২১ নভেম্বর, ২০২২ তারিখের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। অনলাইন আবেদন করতে হবে। সে ক্ষেত্রে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পেয়ে যাবেন। এই সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।
advertisement
advertisement
আইবিপিএস এসও রিক্রুটমেন্ট ২০২২: শূন্যপদের সংখ্যা ও বিস্তারিত বিবরণ
প্রতিষ্ঠানের তরফে মোট ৭১০টি শূন্যপদ রয়েছে বলে জানানো হয়েছে।
আইটি অফিসার- ৪৪টি পদ
এগ্রিকালচার ফিল্ড অফিসার- ৫১৬টি পদ
সরকারি ভাষা অফিসার- ২৫টি পদ
ল অফিসার- ১০টি পদ
advertisement
এইচআর/পার্সোনাল অফিসার- ১৫টি পদ
মার্কেটিং অফিসার- ১০০টি পদ
এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য
সংস্থাইনস্টিটিউট অফ ব্যাংকিং পার্সোনেল
পদের নামস্পেশালিস্ট অফিসার
শূন্যপদের সংখ্যা৭১০
কাজের স্থানভারত
নির্বাচন পদ্ধতিবিশদ দেখুন
আবেদন প্রক্রিয়া শুরু০১.১১.২০২২
শিক্ষাগত যোগ্যতাবিশদ দেখুন
বেতনক্রমবিশদ দেখুন
আবেদন পদ্ধতিঅনলাইন
আবেদনের শেষ তারিখ২১.১১.২০২২
advertisement
আইবিপিএস এসও রিক্রুটমেন্ট ২০২২: বয়সসীমা
প্রার্থীদের বয়স সর্বনিম্ন ২০ বছর এবং সর্বোচ্চ বয়স ৩০ বছরের মধ্যে হতে হবে।
আইবিপিএস এসও রিক্রুটমেন্ট ২০২২: নির্বাচন পদ্ধতি
প্রার্থীদের প্রিলিমিনারি, মেইনস, ইন্টারভিউ এবং প্রবিশনাল অ্যালটমেন্ট এই চারটি স্তরের মধ্যে দিয়ে নিয়োগ করা হবে।
advertisement
আইবিপিএস এসও নিয়োগের পরীক্ষা ব্যাঙ্ক অফ বরোদা, কানাড়া ব্যাঙ্ক, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্ক, ইউকো ব্যাঙ্ক, ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক, ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র, ইন্ডিয়ান ব্যাঙ্ক এবং পঞ্জাব ও সিন্ধ ব্যাঙ্ক ইত্যাদিতে অনুষ্ঠিত হবে।
view comments
বাংলা খবর/ খবর/চাকরি/
IBPS SO Recruitment 2022: ব্যাঙ্কিং সংস্থায় চাকরির সুযোগ, নিয়োগ চলছে একাধিক শূন্যপদে, জেনে নিন বিস্তারিত
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement