advertisement

ECIL Recruitment 2023: ইলেকট্রনিক্স কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেডে নিয়োগ! আজই আবেদন করুন, কী ভাবে জানুন

Last Updated:

ECIL Recruitment 2023: প্রজেক্ট ইঞ্জিনিয়ারের ইন্টারভিউ ৩১ মে, ২০২৩ এবং ১ জুন, ২০২৩, টেকনিক্যাল অফিসারের ইন্টারভিউ ৫ জুন, ২০২৩ এবং ৬ জুন, ২০২৩ তারিখে অনুষ্ঠিত হবে।

সম্প্রতি ইলেকট্রনিক্স কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেডের তরফে এক বিজ্ঞপ্তি জারি করে বিভিন্ন পদের জন্য আবেদনপত্র চাওয়া হয়েছে। আগ্রহী প্রার্থীরা শীঘ্রই আবেদন করতে পারেন। এই বিষয়ে আরও বিশদে জানতে ইলেকট্রনিক্স কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেডের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে খোঁজ নিতে পারেন।
ইন্টারভিউয়ের তারিখ
প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, প্রজেক্ট ইঞ্জিনিয়ারের ইন্টারভিউ ৩১ মে, ২০২৩ এবং ১ জুন, ২০২৩, টেকনিক্যাল অফিসারের ইন্টারভিউ ৫ জুন, ২০২৩ এবং ৬ জুন, ২০২৩ তারিখে অনুষ্ঠিত হবে। ইসিআইএল-এর জন্য আগ্রহী প্রার্থীরা প্রজেক্ট ইঞ্জিনিয়ার এবং টেকনিক্যাল অফিসারের জন্য আবেদন করতে পারেন। ইন্টারভিউ অনুষ্ঠিত হবে হায়দরাবাদে, এই ঠিকানায়, ‘CLDC, Nalanda Complex, Electronics Corporation of India Limited, TIFR Road, ECIL Post, Hyderabad – 500062’।
advertisement
এই সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।
advertisement
 শূন্যপদের সংখ্যা ও বিস্তারিত বিবরণ
প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী প্রতিষ্ঠানের তরফে মোট ৭০টি শূন্যপদ রয়েছে বলে জানানো হয়েছে।
প্রজেক্ট ইঞ্জিনিয়ার- ৪০টি পদ
টেকনিক্যাল অফিসার- ৩০টি পদ
এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:
সংস্থাইলেকট্রনিক্স কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড
পদের নামপ্রজেক্ট ইঞ্জিনিয়ার এবং টেকনিক্যাল অফিসার
শূন্যপদের সংখ্যা৭০
কাজের স্থানবিশদ দেখুন
নির্বাচন পদ্ধতিবিশদ দেখুন
আবেদন প্রক্রিয়া শুরুবর্তমানে চলছে
শিক্ষাগত যোগ্যতাবিশদ দেখুন
বেতনক্রমবিশদ দেখুন
আবেদন পদ্ধতিবিশদ দেখুন
advertisement
আবেদন ফি
সমস্ত ক্যাটাগরির প্রার্থীদেরই আবেদন ফি থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে।
আবেদনের যোগ্যতা
প্রার্থীদের নিজ নিজ ফিল্ডে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে এবং প্রজেক্ট ইঞ্জিনিয়ার পদে ৩ বছরের অভিজ্ঞতা এবং টেকনিক্যাল অফিসার পদে ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
advertisement
বয়সসীমা
প্রজেক্ট ইঞ্জিনিয়ার পদে আবেদনের উর্ধ্ববয়সসীমা ৩৩ বছর এবং টেকনিক্যাল অফিসার পদের জন্য ৩০ বছর। তবে সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় দেওয়া হবে।
বেতন
প্রজেক্ট ইঞ্জিনিয়ার পদের মাসিক বেতন ১ম বছরের জন্য ৪০০০০ টাকা। ২য় বছরের জন্য মাসিক ৪৫০০০ টাকা। ৩য় বছরের জন্য ৫০০০০ টাকা এবং ৪র্থ বছরের জন্য মাসিক ৫৫০০০ টাকা এবং টেকনিক্যাল অফিসার পদে ১ম বছরে ২৫০০০ টাকা, ২য় বছরে ২৮০০০ টাকা, ৩য় ও ৪র্থ বছরে ৩১০০০০ টাকা।
view comments
বাংলা খবর/ খবর/চাকরি/
ECIL Recruitment 2023: ইলেকট্রনিক্স কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেডে নিয়োগ! আজই আবেদন করুন, কী ভাবে জানুন
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement