advertisement

ব্যাঙ্ক অফ বরোদায় ম্যানেজার পদে বিপুল নিয়োগ, দারুণ সুযোগ জানুন

Last Updated:

প্রার্থীদের আগামী ২০ অক্টোবর, ২০২২ তারিখের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে।

ব্যাঙ্ক অফ বরোদায় চাকরির খবর
ব্যাঙ্ক অফ বরোদায় চাকরির খবর
#নয়াদিল্লি: সম্প্রতি ব্যাঙ্ক অফ বরোদার তরফে এক বিজ্ঞপ্তি জারি করে সিনিয়র রিলেশনশিপ ম্যানেজার, ই-ওয়েলথ রিলেশনশিপ ম্যানেজার এবং অন্যান্য পদে নিয়োগের আবেদন জানানো হয়েছে। আগ্রহী প্রার্থীরা শীঘ্রই আবেদন করতে পারেন। এই বিষয়ে আরও বিশদে জানতে প্রার্থীরা ব্যাঙ্ক অফ বরোদার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে খোঁজ নিতে পারেন।
ব্যাঙ্ক অফ বারোদা রিক্রুটমেন্ট ২০২২: আবেদনের তারিখ
প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, বর্তমানে আবেদন প্রক্রিয়া চলছে। প্রার্থীদের আগামী ২০ অক্টোবর, ২০২২ তারিখের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। অনলাইন আবেদন করতে হবে। সে ক্ষেত্রে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পেয়ে যাবেন। এই সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।
advertisement
advertisement
ব্যাঙ্ক অফ বারোদা রিক্রুটমেন্ট ২০২২: শূন্যপদের সংখ্যা ও বিবরণ
প্রতিষ্ঠানের তরফে মোট ৩৪৬টি পদ রয়েছে বলে জানানো হয়েছে।
সিনিয়র রিলেশনশিপ ম্যানেজার: ৩২০টি পদ
ই-ওয়েলথ রিলেশনশিপ ম্যানেজার: ২৪টি পদ
গ্রুপ সেলস হেড (ভার্চুয়াল আরএম সেলস হেড): ১টি পদ
অপারেশন হেড-ওয়েলথ: ১টি পদ
advertisement
ব্যাঙ্ক অফ বারোদা রিক্রুটমেন্ট ২০২২: আবেদন পদ্ধতি
প্রার্থীরা ব্যাঙ্কের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে bankofbaroda.in আবেদন করতে পারেন। প্রার্থীদের বিশদ বিবরণ এবং আপডেটের জন্য নিয়মিতভাবে ব্যাঙ্কের ওয়েবসাইট www.bankofbaroda.in/careers.htm দেখার পরামর্শ দেওয়া হচ্ছে।
আরও পড়ুন: ডায়মন্ডহারবার নেতাজি সংঘের পুজোর থিমে অমৃতংগময়, উপচে পড়ছে ভিড়
প্রার্থীরা আবেদনের যোগ্যতা, বয়সসীমা, বেতনক্রম ও নিয়োগ সংক্রান্ত অন্যান্য বিষয় জানতে এখানে উপলব্ধ ওয়েবসাইটের লিঙ্কে https://www.bankofbaroda.in/career/current-opportunities করে দেখতে পারেন।
advertisement
এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:
সংস্থা:ব্যাঙ্ক অফ বরোদা
পদের নাম:সিনিয়র রিলেশনশিপ ম্যানেজার, ই-ওয়েলথ রিলেশনশিপ ম্যানেজার এবং অন্যান্য
শূন্যপদের সংখ্যা:৩৪৬
কাজের স্থান: ভারত
কাজের ধরন:বিশদ দেখুন
নির্বাচন পদ্ধতি:বিশদ দেখুন
আবেদন শুরু: বর্তমানে চলছে
শিক্ষাগত যোগ্যতা:বিশদ দেখুন
বেতনক্রম:বিশদ দেখুন
আবেদন পদ্ধতি:অনলাইন
advertisement
আবেদনের শেষ তারিখ: ২০-১০-২০২২
ব্যাঙ্ক অফ বারোদা রিক্রুটমেন্ট ২০২২: শিক্ষাগত যোগ্যতা
সিনিয়র রিলেশনশিপ ম্যানেজার: ভারত সরকার বা সংস্থা বা এআইসিটিই কর্তৃক স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে কোনও বিষয়ে স্নাতক ডিগ্রি।
ই-ওয়েলথ রিলেশনশিপ ম্যানেজার: ভারত সরকার বা সংস্থা বা এআইসিটিই কর্তৃক স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে কোনও বিষয়ে স্নাতক ডিগ্রি।
advertisement
গ্রুপ সেলস হেড (ভার্চুয়াল আরএম সেলস হেড): ভারত সরকার বা সংস্থা বা এআইসিটিই কর্তৃক স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে কোনও বিষয়ে স্নাতক ডিগ্রি।
অপারেশন হেড-ওয়েলথ: সরকার স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে স্থাতক ডিগ্রি থাকতে হবে। স্বনামধন্য কলেজ থেকে এমবিএ বা সমমানের ডিগ্রিধারী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
ব্যাঙ্ক অফ বারোদা রিক্রুটমেন্ট ২০২২: নির্বাচন পদ্ধতি
প্রথমে একটি সংক্ষিপ্ত তালিকা তৈরি করা হবে এবং পরবর্তী রাউন্ডের জন্য প্রার্থীদের ডাকা হবে। পার্সোনাল ইন্টারভিউ বা গ্রুপ ডিসকাশন বা অন্য কোনও নির্বাচন পদ্ধতির উপর ভিত্তি করে নির্বাচন করা হবে।
view comments
বাংলা খবর/ খবর/চাকরি/
ব্যাঙ্ক অফ বরোদায় ম্যানেজার পদে বিপুল নিয়োগ, দারুণ সুযোগ জানুন
Next Article
advertisement
West Bengal Weather Update: শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়, নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?
শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়, নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?
  • শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়

  • নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement