advertisement

Jalpaiguri News: প্রেমের দিনেই প্রেম-বিয়োগ! ভালোবাসার দিনেই দূরে সরে গেল দুটি মন, 'ভিলেন' হয়ে দাঁড়াল বয়স!

Last Updated:

Valentines day: চার হাত এক হতে পারল না। তার আগেই প্রেমের ময়দানে জলপাইগুড়ি চাইল্ড লাইন।

বিয়ে রুখল প্রশাসন
বিয়ে রুখল প্রশাসন
জলপাইগুড়ি: এক নাবালক ও নাবালিকার ভবিষ্যতের কথা চিন্তা করে বিবাহ বন্ধনের আগেই তাদের নিজ নিজ বাড়ি ফিরিয়ে দিল জলপাইগুড়ি চাইল্ড লাইন। নাবালিকা ও নাবালকের বিয়ের বয়স না হবার দরুণ সুন্দর ভবিষ্যতের কথা চিন্তা করে বিবাহ বন্ধনের আগেই তাদের আলাদা আলাদা জায়গায় রাখার কাজে সাহায্য করল জলপাইগুড়ি চাইল্ড লাইন। তাদের এই সিদ্ধান্তে খুশি দুই পরিবারের সদস্যরা। ঘটনাটি ঘটে জলপাইগুড়িতে।
advertisement
খারিজা বেরুবাড়ী এলাকার এক নাবালকের সঙ্গে ভালোবাসার সম্পর্কে বাঁধা পরে এক নাবালিকা। কিন্তু তাদের যেহেতু বিবাহের জন্য উপযুক্ত বয়স হয়নি তাই সরকারী নিয়ম অনুযায়ী তাদের সেই বন্ধনের আগেই আলাদা হতে হল। জলপাইগুড়ি চাইলড লাইন ও জেলা ব্লক প্রশাসন এই বিষয়ে উদ্যোগ নিয়ে দু'জনের বাড়িতে বুঝিয়ে বলে কম বয়সে বিবাহ করা অপরাধ। পাশাপাশি কম বয়সে বিয়ে করলে সরকারি সুযোগ সুবিধা থেকেও বঞ্চিত হবে বলেও চাইলড লাইন পরিবার দুটির সদস্যদের বোঝান।
advertisement
সুরজিৎ দে
view comments
বাংলা খবর/ খবর/জলপাইগুড়ি/
Jalpaiguri News: প্রেমের দিনেই প্রেম-বিয়োগ! ভালোবাসার দিনেই দূরে সরে গেল দুটি মন, 'ভিলেন' হয়ে দাঁড়াল বয়স!
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement