advertisement

Jalpaiguri News: হাতির তান্ডবে ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি! আহত এক মহিলা

Last Updated:

জলপাইগুড়ির মালবাজার বক্লে হাতির তান্ডব অব্যাহত। একটি দাঁতাল হাতির তান্ডবে ক্ষতিগ্রস্ত দুটি বাড়ি। কোন ক্রমে প্রাণেবাঁচেন মা ও মেয়ে। মাল ব্লকের চুইয়া বস্তি এলাকার ঘটনা। রাতেই বন কর্মিরা এসেহাতিটিকে জঙ্গলে ফেরায়।

+
title=

#জলপাইগুড়ি : জলপাইগুড়ির মালবাজার বক্লে হাতির তান্ডব অব্যাহত। একটি দাঁতাল হাতির তান্ডবে ক্ষতিগ্রস্ত দুটি বাড়ি। কোন ক্রমে প্রাণেবাঁচেন মা ও মেয়ে। মাল ব্লকের চুইয়া বস্তি এলাকার ঘটনা। রাতেই বন কর্মিরা এসেহাতিটিকে জঙ্গলে ফেরায়। শুক্রবার সকালে বন কর্মিরা এবং কুইক রেসপন্স টিমের সদস্যরা এসে ক্ষতিগ্রস্ত বাড়িগুলো দেখে পাশে থাকার আশ্বাস দেয়। মাল ব্লকের চুইয়া বস্তির বাসিন্দা মা আজিজা খাতুন এবং মেয়ে মঞ্জিরা বেগম বৃহস্পতিবার রাতে ঘুমিয়ে ছিলঘরের মধ্যে।
হঠাৎ তারা দেখেন ঘরের এক পাশের কাঠের দেওয়াল ভেঙ্গে ফেলছে হাতি। এরপর হাতি শুঁড় দিয়ে বিছানার কম্বল টানাটানি করছে। সেই সময় পালাবার কোন রাস্তা না পেয়ে ঘরের ছোট্ট একটি জানালা দিয়ে কোন ক্রমে পালিয়ে বাঁচে মা ও মেয়ে। আর এতেই পায়ে গুরুতর চোট পায় মেয়ে মঞ্জিরা বেগম। বর্তমানে তিনি চিকিৎসাধীন। মঞ্জিরা বেগম বলে, চার পাচ বছর আগেও আমাদের বাড়িটি ভেঙ্গে ছিলো হাতিটি। এরপর দাতাল হাতি টি পাশে বাড়ি মহম্মদ মৈনুলের ঘর ভেঙ্গে তছনছ করে।
advertisement
আরও পড়ুনঃ ডুয়ার্সে হামেশাই দেখা মিলছে বন্যপ্রাণীর, আতঙ্কে এলাকার মানুষজন!
মৈনুল বলেন হাতিটি যাবার কোন রাস্তা না পেয়ে এই ভাবে ঘরবাড়ি ভেঙ্গেছে। আমরা ক্ষতিপূরণ চাই। প্রায় ৩০-৩৫ মিনিট এলাকায় তান্ডব চালায় হাতিটি। এরপর বন কর্মিরা হাতিটি জঙ্গলে ফেরায়। কুইক রেসপন্স টিমের সদস্য ওম নারায়ন খেস বলেন, খবর পেয়ে আমরা ঘটনা স্থলে আসি। বন কর্মীরা এসে পাশে থাকার আশ্বাস দেন। একটি হাতি ছিলো বলেই এই ভাবে তান্ডব চালিয়েছে।
advertisement
advertisement
Surajit Dey
view comments
বাংলা খবর/ খবর/জলপাইগুড়ি/
Jalpaiguri News: হাতির তান্ডবে ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি! আহত এক মহিলা
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement