advertisement

Jalpaiguri News: হাতির পর এবার বুনো শূকর! বন্যপ্রাণীর আক্রমণে জখম ২

Last Updated:

শূকরের আক্রমণে গুরুতর আহত হল ২ যুবক।

জলপাইগুড়ি: জলপাইগুড়ি জেলার  বামনডাঙ্গা চা বাগান এবং টন্ডুতে শূকরের আক্রমণ। পৃথক দুটি ঘটনায়  শূকরের আক্রমণে গুরুতর আহত হল ২ যুবক। আহত ২ যুবককে প্রাথমিক চিকিৎসার জন্য  সুলকাপাড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়।পরে ২ জনকেই জলপাইগুড়ি সদর হাসপাতালে রেফার করা হয়।
জানা গিয়েছে, টন্ডুর বাসিন্দা অজিত উরাও(৩২) টন্ডু চাবাগানের ২৩ নং সেকশনে ঘাস কাটতে গিয়েছিল।  সেই সময় আচমকাই একটি বুনো শূকর তাকে এলোপাথাড়ি আক্রমণ করে বসে। শরীরের বিভিন্ন জায়গায় তাঁর আঘাত লাগে। অন্যদিকে, বামনডাঙ্গা চাবাগানের ২৫ নং সেকশনে গরু আনতে গিয়ে বিকি হাঁসদা(২৩)র উপরেও আক্রমণ করে একটি বন্য শূকর।
advertisement
advertisement
পৃথক দুটি এলাকা থেকে আহত ২ জনকে উদ্ধার করে সুলকাপাড়া হাসপাতালে নিয়ে আসা হয়।সেখান থেকে চিকিৎসকেরা প্রাথমিক চিকিৎসার পর তাদের জলপাইগুড়ি সদর হাসপাতালে রেফার করে। খবর পাওয়া মাত্রই খুনিয়া রেঞ্জের বনকর্মীরা সুলকাপাড়া হাসপাতালে চলে আসে। বন দফতরের পক্ষ থেকে চিকিৎসা ব্যাবস্থা করা হয়েছে বলে জানা গিয়েছে।
সুরজিৎ দে
view comments
বাংলা খবর/ খবর/জলপাইগুড়ি/
Jalpaiguri News: হাতির পর এবার বুনো শূকর! বন্যপ্রাণীর আক্রমণে জখম ২
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement