advertisement

IPL 2021: শের-ই বাংলায় অনুশীলন শুরু করে দিলেন শাকিব

Last Updated:

মিরপুরের শের - ই বাংলা স্টেডিয়ামে সকাল-সকাল পৌঁছে গেলেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় তারকা

বাংলাদেশ বর্তমানে নিউজিল্যান্ডে রয়েছে। সেখানে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলছে। শাকিব দলের সঙ্গে নেই। তাই তাঁর এই প্রস্তুতিটা মূলত আইপিএলের জন্য। ১১ এপ্রিল সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামবে শাকিবের দল কলকাতা নাইট রাইডার্স। তার চার-পাঁচদিন আগেই ভারতে যেতে হবে শাকিবকে। নিভৃতবাস পর্ব কাটিয়ে মাঠে নামতে হবে।
সেই প্রস্তুতি হিসেবেই ব্যাটিং ঝালিয়ে নিচ্ছেন এই অলরাউন্ডার। কলকাতা নাইট রাইডার্স এবার ৩.২ কোটি টাকায় দলে নিয়েছে শাকিবকে। তাঁর বাঁহাতি ব্যাটিং এবং অর্থোডক্স বোলিং নিঃসন্দেহে বড় সম্পদ। অতীতে নাইটদের হয় দুবার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছেন তিনি। ক্রিকেট পণ্ডিতরা মনে করছেন শাকিবকে দলে নিয়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছে কেকেআর।
advertisement
advertisement
ইংল্যান্ডের মাটিতে একদিনের বিশ্বকাপেও দুর্দান্ত পারফর্ম করেছিলেন এই অলরাউন্ডার। বিতর্ক সৃষ্টি হয়েছিল তিনি যখন বোর্ডের আক্রম খান এবং দুর্জয়ের উদ্দেশ্যে কটু কথা বলেছিলেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে দোষী সাব্যস্ত করেছিলেন শাকিব। পরে প্রাক্তন ক্রিকেটার মাশরাফি মোর্তজার সমর্থন পান তিনি। আক্রম খান জানিয়েছিলেন ভারতে আইপিএল খেলতে যাওয়ার ব্যাপারে শাকিবের অনুমতি পত্র নিয়ে পুনর্বিবেচনা করবে বিসিবি। অনিশ্চয়তা তৈরি হয়েছিল কেকেআর ক্যাম্পে।
advertisement
তবে বিশ্বস্ত সূত্রের খবর বাংলাদেশ বোর্ড শাকিবকে আটকাবে না।সৌরভ গঙ্গোপাধ্যায় বোর্ড প্রেসিডেন্ট হয়ে আসার পর বাংলাদেশে বোর্ডের সঙ্গে ভারতের সম্পর্ক আগের থেকেও মজবুত। আইপিএল ভারতের সবচেয়ে নামি ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট। বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি দল বোর্ডের মুখাপেক্ষী হয়ে থাকে বিদেশি ক্রিকেটারদের ছাড়পত্র পাওয়ার সিদ্ধান্তের ব্যাপারে। বাংলাদেশ বোর্ড প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপনের সঙ্গে সৌরভের বোঝাপড়া বেশ ভাল। তাই শাকিব নিশ্চিতভাবেই আইপিএল খেলছেন বলে দেওয়া যায়।
view comments
বাংলা খবর/ খবর/IPL/
IPL 2021: শের-ই বাংলায় অনুশীলন শুরু করে দিলেন শাকিব
Next Article
advertisement
West Bengal Weather Update: মেঘলা আকাশ, ছিটেফোঁটা বৃষ্টির পূর্বাভাস ! সোম ও মঙ্গলবার দক্ষিণবঙ্গের আট ও উত্তরবঙ্গের তিন জেলায় বৃষ্টির সম্ভাবনা
সোম ও মঙ্গলবার বৃষ্টির পূর্বাভাস ! দক্ষিণবঙ্গের ৮ ও উত্তরবঙ্গের ৩ জেলায় বৃষ্টির সম্ভাবনা
  • মেঘলা আকাশ, ছিটেফোঁটা বৃষ্টির পূর্বাভাস !

  • সোম ও মঙ্গলবার বৃষ্টির পূর্বাভাস !

  • দক্ষিণবঙ্গের ৮ ও উত্তরবঙ্গের ৩ জেলায় বৃষ্টির সম্ভাবনা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement