advertisement

Ipl 2021: Best Catch ধরলেন Ravi Bishnoi! দেখুন সেই অসাধারণ ক্যাচের Video

Last Updated:

এটাই কি এবারের আইপিএলের সেরা ক্যাচ!

#আহমেদাবাদ: কেকেআরের বিরুদ্ধে অসাধারণ একটি ক্যাচ ধরলেন রবি বিষ্ণোই। কুড়ি বছর বয়সী এই তরুণ ক্রিকেটার এমনিতেই দুরন্ত ফিল্ডার বলে ভারতীয় ক্রিকেট সার্কিটে জনপ্রিয়। কলকাতার বিরুদ্ধে তিনি এদিন যে ক্যাচটি ধরলেন, সেটিকে এখনো পর্যন্ত মরশুমের সেরা বলে অনেকেই মনে করছেন. সোশ্যাল মিডিয়ায় রবির এই ক্যাচের প্রশংসা করছেন অনেকেই। এদিন সুনীল নারিনের ক্যাচ নিয়ে কেকেআরকে শুরুতেই জোরালো ধাক্কা দিয়েছিলেন রবি। তবে শুরুর ধাক্কা সামলে নেয় কেকেআর।
ইনিংসের তৃতীয় ওভারে সুনীল নারিনের একটি অসাধারণ ক্যাচ ধরেন রবি। এদিন পাঞ্জাবকে শুরুতে ব্যাটিং করার জন্য পাঠিয়েছিল কেকেআর। তবে পাঞ্জাব তোলে মাত্র ১২৩। কেকেআরের ম্যাচ জিততে খুব একটা চাপ হয়নি। তবে টপ অর্ডার ফ্লপ হওয়ায় প্রশ্ন রয়েই গেল। এদিন নারিনকে শুরুতে ব্যাটিংয়ে পাঠায় কলকাতা, যাতে দ্রুত গতিতে রান আসে। কিন্তু অর্শদীপ সিংয়ের ডেলিভারিতে ছক্কা মারতে গিয়ে ক্যাচ তুলে দেন সুনীল নারিন। ডিপ মিড উইকেটে একটি অসাধারণ ক্যাচ নেন রবি। প্রায় ২৫ মিটার ছুটে এসে ডানদিকে শরীর ছুঁড়ে দিয়ে অসাধারণ ক্যাচটি ধরেন রবি। বেশ কয়েক মিটার ডাইভ দেন তিনি। কঠিন ক্যাচ সহজে ধরে ফেলেন। (সেই ক্যাচের ভিডিও লিংক নিচে।)
advertisement
https://www.iplt20.com/video/235301/ravi-bishnoi-s-unbelievable-running-catch
advertisement
রবি বিষ্ণোইয়ের অসাধারণ ক্যাচ দেখে কে এল রাহুল আনন্দে লাফাতে শুরু করেন। অন্য ক্রিকেটারদের সঙ্গে ততক্ষণে নারিনের আউটের সেলিব্রেশন শুরু করে দেন পাঞ্জাবের অধিনায়ক রাহুল। তার পর ছুটে গিয়ে বিষ্ণোইকে জড়িয়ে ধরেন তিনি। সোশ্যাল মিডিয়ায় রবির ক্যাচের ভিডিও ভাইরাল হয়েছে। সুনীল নারিন পাঞ্জাবের বিরুদ্ধে এদিন খাতা খুলতে পারেননি। কেকেআরের হয়ে সব থেকে বেশিবার শূন্য রানে আউট হওয়ার রেকর্ড করলেন সুনীল নারিন। একই রেকর্ড রয়েছে গৌতম গম্ভীরেরও। গম্ভীর আইপিএলে দশবার শূন্য রানে আউট হয়েছেন। এদিন তাঁকে ছুঁয়ে ফেললেন সুনীল নারিন।
view comments
বাংলা খবর/ খবর/IPL/
Ipl 2021: Best Catch ধরলেন Ravi Bishnoi! দেখুন সেই অসাধারণ ক্যাচের Video
Next Article
advertisement
West Bengal Opinion Poll: বাংলায় এবার হাড্ডাহাড্ডি লড়াই? কত আসন পেতে পারে তৃণমূল-বিজেপি, News 18-এর তৃতীয় জনমত সমীক্ষায় বড় ইঙ্গিত
বাংলায় এবার হাড্ডাহাড্ডি লড়াই? কত আসন পেতে পারে তৃণমূল-বিজেপি, News 18-এর তৃতীয় জনমত সমীক্ষায় বড় ইঙ্গিত
  • বাংলায় বিধানসভা ভোটে এবার হাড্ডাহাড্ডি লড়াই?

  • কার দখলে কত আসন, মুখ্যমন্ত্রী হিসেবে কাকে পছন্দ?

  • News 18 জনমত সমীক্ষায় চমকে দেওয়া ইঙ্গিত৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement