advertisement

MI vs KXIP:দুরন্ত রোহিত, ঝড় তুললেন হার্দিক-পোলার্ড! পঞ্জাবের লক্ষ্য ১৯২

Last Updated:

আবুধাবিতে এ দিনের পিচে ব্যাটিং করা কিছুটা হলেও কঠিন৷ তাই বুমরাহ- বোল্টদের সামলে রান তাড়া করাটা কে এল রাহুল- ময়াঙ্ক আগরওয়ালদের কাজটা একেবারেই সহজ হবে না৷

#আবুধাবি: দুরন্ত ক্যাচে থেমে গেল দুর্দান্ত ইনিংস৷ কিন্তু তার আগে দলকে ভাল জায়গায় পৌঁছে দিয়ে গেলেন মুম্বই অধিনায়ক রোহিত শর্মা৷ ৪৫ বলে তাঁর করা ৭০ রানের সুবাদেই পঞ্জাবের বিরুদ্ধে বড় রান তুলল মুম্বই ইন্ডিয়ান্স৷ তার সঙ্গে শেষদিকে ব্যাটে ঝড় তোলে হার্দিক পান্ডিয়া এবং কায়রন পোলার্ড জুটি৷ ২০ ওভারের শেষে তাদের স্কোর ৪ উইকেটে ১৯১৷ হার্দিক ১১ বলে ৩০ রানে অপরাজিত থাকেন৷ আর ২০ বলে ৪৭ রানের নট আউট থেকে যান৷
আবুধাবিতে এ দিনের পিচে ব্যাটিং করা কিছুটা হলেও কঠিন৷ তাই বুমরাহ- বোল্টদের সামলে রান তাড়া করাটা কে এল রাহুল- ময়াঙ্ক আগরওয়ালদের কাজটা একেবারেই সহজ হবে না৷
এ দিন টসে জিতে মুম্বইকে ব্যাট করতে পাঠান পঞ্জাব অধিনায়ক কে এল রাহুল৷ শুরু থেকেই মুম্বইকে চাপে রাখেন কোর্টরিল- শামিরা৷ প্রথম ওভারে দুরন্ত ডেলিভারিতে কুইন্টন ডি কককে ফিরিয়ে দেন কোর্টরিল৷ রান আউট হয়ে দ্রুত ফিরতে হয় সূর্যকুমার যাদবকেও৷ কিন্তু ঈষাণ কিষানকে সঙ্গে নিয়ে ইনিংস গড়ায় মন দেন অধিনায়ক রোহিত৷ ৩১ বলে ২৮ রান করে ঈষাণ কিসান ফিরে গেলেও বড় রানের দিকে এগোতে থাকেন রোহিত৷ ধীরে ধীরে রানের গতিও বাড়াচ্ছিলেন তিনি৷ কিন্তু ব্যক্তিগত ৭০ রানের মাথায় মহম্মদ শামির বলে বাউন্ডারি লাইনে দুরন্ত ক্যাচে তাঁকে ফিরিয়ে দেন গ্লেন ম্যাক্সওয়েল৷ বাউন্ডারি লাইনের একেবারে কাছে ক্যাচ ধরে শরীরের ভারসাম্য রেখেই বল সতীর্থ ফিল্ডারের দিকে বল ছুড়ে দেন তিনি৷ ক্যাচ সম্পূর্ণ করেন জিমি নিশাম৷ নাহলে হয়তো আরও বড় রান করতে পারত মুম্বই৷ এ দিনই আইপিএল-এ নিজের পাঁচ হাজার রান পূর্ণ করেন রোহিত৷
advertisement
view comments
বাংলা খবর/ খবর/IPL/
MI vs KXIP:দুরন্ত রোহিত, ঝড় তুললেন হার্দিক-পোলার্ড! পঞ্জাবের লক্ষ্য ১৯২
Next Article
advertisement
Rahul Arunoday Banerjee: "রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
"রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
  • শনিবার, রিজেন্ট পার্ক থানায় দুপুর ২ টোর পর FIR করবে আর্টিস্ট ফোরাম

  • প্রশ্ন একটাই, অভিনেতা রাহুলের মৃত্যুর মূল কারণ কী?

  • শনিবার, ‘জাস্টিস ফর রাহুল’-র মিছিলে হাঁটবেন না আর্টিস্ট ফোরামের সদস্যরা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement