advertisement

‘পন্থকে মন্দিরের ঘণ্টা মনে করে সবাই বাজাচ্ছিল’ -হঠাৎ সুরেশ রায়না কী বললেন

Last Updated:

পন্থকে নিয়ে এ কথা কেন বললেন সুরেশ রায়না৷

#নয়াদিল্লি: ঋষভ পন্থ (Rishabh Pant) -কে এখন পুরো দুনিয়া সেলাম করছে৷ প্রথমে অস্ট্রেলিয়া সফর এবং তারপর ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট, টি টোয়েন্টি এবং একদিনের ক্রিকেটে পন্থের ব্যাট যেভাবে পারফর্ম করেছে তাতে সকলে হতবাক৷  টিম ইন্ডিয়া পন্থের ব্যাটের ওপর এখন বড় ভরসা করছে৷ ঋষভ পন্থ এখন সকলের সবচেয়ে পছন্দের৷ তারপরেই আবার এসেছে সুখবর ৷ ২০২১ আইপিএলে দিল্লি ক্যাপিটাল্সের অধিনায়ক নির্বাচিত হয়েছেন তরুণ এই ক্রিকেটার৷
এর আগে গত বছরে ঋষভ পন্থকে নিয়ে আলোচন হচ্ছিল তা নিয়ে বড় বয়ান দিলেন চেন্নাই সুপার কিংসের সুরেশ রায়না (Suresh Raina)৷ সুরেশ রায়না হিন্দুস্তান টাইমসের সঙ্গে সাক্ষাৎকারে জানিয়েছেন ২০১৯ বিশ্বকাপে যে কেউ ঋষভ পন্থকে মন্দিরের ঘণ্টা হিসেবে বাজিয়ে যাচ্ছিল৷ সুরেশ রায়না বলেন যে পন্থের মতো ক্রিকেটারের অধিনায়কের সমর্থণ পাওয়াটা খুবই জরুরি৷ তাঁকে নিজের ছন্দে খেলতে দেওয়াটা জরুরি৷ তাহলে নিজের স্বাধীনতায় তিনি খেলতে পারেন৷ সুরেশ রায়না জানিয়েছেন তাঁর মতে ঋষভ পন্থ আরও ১০-১৫ বছর জাতীয় দলের জার্সিতে খেলবেন৷
advertisement
সুরেশ রায়না ঋষভ পন্থকে ভূয়সী প্রশংসায় ভরিয়ে দিয়েছেন৷ অস্ট্রেলিয়া সফর থেকে ঋষভ পন্থ প্রতিটা ইনিংসে রুদ্ধশ্বাস পারফরম্যান্স দিচ্ছেন৷ তিনি চাইলে যে কোনও বলেই ছক্কা হাঁকাতে পারেন৷ পন্থের মতো স্ট্রোক প্লেয়ারের জন্য স্বাচ্ছন্দ্য নিয়ে খেলার স্বাধীনতা থাকা উচিত৷ রায়না পরিষ্কার জানিয়ে দিয়েছেন এই ধরণের শট খেললে আউট হওয়ার সম্ভবনাও থাকে৷ তবুও পন্থকে সমর্থণ করতে হবে৷
advertisement
advertisement
তিনি আরও জানিয়েছেন, ‘‘ ব্রায়ান লারা বলেন যখন সময় ভালো হয় তখন পন্থের মতো ক্রিকেটাররা অনেক রান করেন৷ যখন খারাপ সময় আসে তখন তাঁর রান করার ক্ষমতার কথা মনে রাখা উচিত৷ বিরাট কোহলি পন্থকে পুরো সমর্থণ করছেন৷ পন্থ আগামী ১০-১৫ বছর জাতীয় দলের জার্সিতে খেলবেন৷
view comments
বাংলা খবর/ খবর/IPL/
‘পন্থকে মন্দিরের ঘণ্টা মনে করে সবাই বাজাচ্ছিল’ -হঠাৎ সুরেশ রায়না কী বললেন
Next Article
advertisement
‘দাদাগিরি নয়, টেকনিশিয়ানদের স্বার্থ বড়...!’ টলিউডের ‘হুমকি’ সংস্কৃতি নিয়ে সরব দেব, পাল্টা জবাব স্বরূপ বিশ্বাসেরও
‘দাদাগিরি নয়, টেকনিশিয়ানদের স্বার্থ বড়...!’ টলিউডের ‘হুমকি’ সংস্কৃতি নিয়ে সরব দেব, পাল্টা জবাব স্বরূপ বিশ্বাসেরও
  • ‘দাদাগিরি নয়, টেকনিশিয়ানদের স্বার্থ বড়...!’

  • টলিউডের ‘হুমকি’ সংস্কৃতি নিয়ে সরব দেব

  • পাল্টা জবাব স্বরূপ বিশ্বাসেরও

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement