advertisement

Iran Missile Strike: আছড়ে পড়ল ইরানের ঘাতক মিসাইল? বিস্ফোরণের পরেই খালি করা হল দুবাইয়ের বুর্জ খলিফা

Last Updated:

Iran Missile Strike: ইজ়রায়েল-ইরান হামলা-পাল্টা হামলায় বুর্জ খলিফা খালি করে দেওয়া হয়েছে। আবুধাবি ও দুবাইয়ের পাশাপাশি কাতারের দোহা এবং সৌদি আরবের রিয়াদে হামলা চালিয়েছে ইরান।

খালি করা হল দুবাইয়ের বুর্জ খলিফা
খালি করা হল দুবাইয়ের বুর্জ খলিফা
দুবাইঃ ইরানের ঘাতক মিসাইল আছড়ে পড়ার পরেই শনিবার খালি করে দেওয়া হল বিশ্বের সবচেয়ে উঁচু ইমারত বুর্জ খলিফা। বুর্জ খলিফা থেকে ইতিমধ্যেই সবাইকে সরিয়ে নিয়ে যাওয়ার খবর সামনে এসেছে। দুবাইয়েও এ দিন রকেট বর্ষণ করে ইরান। সতর্কতামূলক ভাবেই তাই খালি করে দেওয়া হল বুর্জ খলিফা। জানা গিয়েছে, ইরানের মাটিতে মার্কিন ও ইসরায়েলের হামলার প্রতিশোধ হিসেবে দুবাইয়ের মাটিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। ইরানের বাহিনী আল-ধাফরা বিমান ঘাঁটি লক্ষ্য করে একাধিক বিস্ফোরণের শব্দ শুনতে পায়, যেখানে মার্কিন সামরিক কর্মীরা বসবাস করেন।
সংযুক্ত আরব আমিরশাহির আবুধাবি ও দুবাইয়ের পাশাপাশি কাতারের দোহা এবং সৌদি আরবের রিয়াদে হামলা চালিয়েছে ইরান। বুর্জ খলিফার এলাকায় বিস্ফোরণের শব্দ শোনার পরেই আতঙ্ক ছড়ায়। দুবাইয়ের বাসিন্দারা জানিয়েছেন, তাঁরা বিকট বিস্ফোরণের শব্দ শুনেছেন এবং আকাশে ক্ষেপণাস্ত্র দেখতে পেয়েছেন। দুবাইয়ের পাম আইল্যান্ড থেকেও ধোঁয়া আকাশে উঠতে দেখা গিয়েছে।
advertisement
advertisement
আরও পড়ুনঃ পাহাড়ের বুকে ইতিহাসের দলিল! পুরুলিয়ার জয়চন্ডী পাহাড়ে ‘গুপ্ত গুহা’র খোঁজ, জানুন রোমাঞ্চকর কাহিনী, দোলে ঘুরে আসতে পারেন
এমন পরিস্থিতিতে ভারতের দুই বিমান পরিবহণ সংস্থা, Air India এবং IndiGo পশ্চিম এশিয়ায় পরিষেবা বাতিল করতে শুরু করেছে। IndiGo জানিয়েছে, ১ মার্চ পর্যন্ত পশ্চিম এশিয়ায় পরিষেবা বাতিল করা হচ্ছে, জানিয়েছে Air India। লুফথানসা, কেএলএম, এয়ার ফ্রান্স এবং এয়ার ইন্ডিয়া-সহ প্রধান আন্তর্জাতিক বিমান সংস্থাগুলি দুবাই, আবুধাবি এবং মধ্যপ্রাচ্যের আরও বেশ কয়েকটি গন্তব্যে ফ্লাইট বাতিল বা স্থগিত করেছে।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
Iran Missile Strike: আছড়ে পড়ল ইরানের ঘাতক মিসাইল? বিস্ফোরণের পরেই খালি করা হল দুবাইয়ের বুর্জ খলিফা
Next Article
advertisement
Nandigram Voter List: ভবানীপুরে বাদ গেল ৪৭ হাজার, নন্দীগ্রামে কত ভোটারের নাম বাদ? চূড়ান্ত তালিকার সঙ্গেই সামনে এল তথ্য
ভবানীপুরে বাদ গেল ৪৭ হাজার, নন্দীগ্রামে কত ভোটারের নাম বাদ? সামনে এল তথ্য
  • নন্দীগ্রাম থেকে বাদ গেল ১০৯৪৮ জন ভোটারের নাম৷

  • খসড়া এবং চূড়ান্ত তালিকা মিলিয়ে ১০৯৪৮টি নাম বাদ৷

  • ভবানীপুরে বাদ যায় ৪৭ হাজার ৯৪ জনের নাম৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement