advertisement

El Mencho Girlfriend: সামনে হাঁটছে আবেদনময়ী প্রেমিকা, পিছনে পুলিশ-সেনা! গভীর জঙ্গলের মধ্যেই মাদকসম্রাট! প্রেমিকাই শেষ করে দিল ‘এল মেনচো’কে

Last Updated:

El Mencho Girlfriend: প্রেমিকার জন্য মৃত্যুর কোলে ঢলে পড়তে হল মেক্সিকোর কুখ্যাত মাদক চক্র ‘কার্টেল হালিস্কো নিউ জেনারেশন (সিজেএনজি)’-এর এই নেতা ‘এল মেনচো’কে।

প্রেমিকার জন্যই মৃত্যু মাদকসম্রাটের
প্রেমিকার জন্যই মৃত্যু মাদকসম্রাটের
মেক্সিকো: অর্থের লেনদেন বা মাদক পাচারের পথ অনুসরণ করে নয়, মেক্সিকোর নিরাপত্তা বাহিনী সে দেশের শীর্ষ সন্ত্রাসী ও কুখ্যাত মাদকসম্রাট এল মেনচোর ‘প্রেমিকাকে’ অনুসরণ করে গভীর জঙ্গলে তাঁর গোপন আস্তানা খুঁজে বের করেছিল। মেক্সিকোর নিরাপত্তা কর্মকর্তারা ওই নারীকে এল মেনচোর ‘রোমান্টিক পার্টনার’ বলে বর্ণনা করেছেন।
ওই কর্মকর্তারা বলেন, তিনিই (নারী) তাঁদের (নিরাপত্তা অভিযানে নামা দলকে) হালিস্কো অঙ্গরাজ্যের জঙ্গলঘেরা পাহাড়ি এলাকায় নিয়ে যান। সেখানকার কেবিনে (জঙ্গলের ভেতর ছোট ঘর) মাদকসম্রাট নেমেসিও ওসেগুয়েরা সেরভান্তেস লুকিয়ে ছিলেন। অন্তত গত শুক্রবার থেকে সেখানে ছিলেন তিনি।
আরও পড়ুন: ‘সেলিমদা-কে বলব, ক্ষমা করে দিন!’ দল বদলের পরই বিস্ফোরক মন্তব্য প্রতীক উর রহমানের! কেন ক্ষমা? শুনে চমকে উঠবেন
advertisement
advertisement
মেক্সিকোর কুখ্যাত মাদক চক্র ‘কার্টেল হালিস্কো নিউ জেনারেশন (সিজেএনজি)’-এর এই নেতা ‘এল মেনচো’ নামেই পরিচিত। এল মেনচোকে গ্রেফতার করতে গত রবিবার মেক্সিকোর নিরাপত্তা বাহিনী অতর্কিত এক অভিযান চালায়। সেই সময় গুলিবিদ্ধ হন এল মেনচো। গুরুতর আহত অবস্থায় হেলিকপ্টারে করে হাসপাতালে নেওয়া হয় তাঁকে, কিন্তু প্রাণ বাঁচানো যায়নি।
নিরাপত্তা কর্মকর্তারা বলেন, দ্রুতই হালিস্কো নিউ জেনারেশন কার্টেলের প্রধানকে গ্রেফতারের জন্য একটি উচ্চ ঝুঁকিপূর্ণ পরিকল্পনা সাজানো এবং তা কার্যকর করা হয়। দীর্ঘদিন ধরে এল মেনচো মেক্সিকোর সবচেয়ে নিষ্ঠুর অপরাধী ছিলেন। অভিযানটি শেষ পর্যন্ত এক ভয়াবহ সংঘর্ষ ও গোলাগুলির ঘটনায় রূপ নিয়েছিল। সংঘর্ষে মাদক চক্রের সন্দেহভাজন কয়েকজন সদস্যও নিহত হন।
advertisement
রোমহর্ষক অভিযানটি মেক্সিকোর কুখ্যাত মাদক চক্রের বিরুদ্ধে নতুন করে আক্রমণের ক্ষেত্রে এক বড় জয় বলে মনে করা হচ্ছে। এই অভিযান মাদক নিয়ে সে দেশের ওপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চাপ কমাতে সহায়তা করতে পারে। যদিও এই ঘটনা মেক্সিকোজুড়ে চরম বিশৃঙ্খলার সৃষ্টি করেছে। মেক্সিকোর সশস্ত্র সন্ত্রাসীগোষ্ঠীগুলো দেশের নানা প্রান্তে হামলা করেছে। ৩২টি অঙ্গরাজ্যের মধ্যে ২০টিতে হামলা করেছে তারা। সশস্ত্র গোষ্ঠীগুলো নিরাপত্তা বাহিনীর ওপর আক্রমণ চালিয়েছে, জাতীয় সড়ক অবরোধ করেছে এবং ব্যাংক ও যানবাহনে আগুন ধরিয়ে দিয়েছে। কয়েক ঘণ্টায় অন্তত ৬২ জনকে হত্যা করা হয়েছে।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
El Mencho Girlfriend: সামনে হাঁটছে আবেদনময়ী প্রেমিকা, পিছনে পুলিশ-সেনা! গভীর জঙ্গলের মধ্যেই মাদকসম্রাট! প্রেমিকাই শেষ করে দিল ‘এল মেনচো’কে
Next Article
advertisement
West Bengal Weather Update: আপাতত চারদিন রাজ্যে তাপমাত্রার হেরফের নেই, দোলে কেমন থাকবে আবহাওয়া? জেনে নিন
আপাতত চারদিন রাজ্যে তাপমাত্রার হেরফের নেই, দোলে কেমন থাকবে আবহাওয়া? জেনে নিন
  • আপাতত চারদিন রাজ্যে তাপমাত্রার হেরফের নেই

  • দোলে কেমন থাকবে আবহাওয়া?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement