advertisement

কন্ট্যাক্ট লেন্স পরেই স্নান-সাঁতার, চোখে পুঁজ-রক্তে দৃষ্টিশক্তি হারালেন মহিলা

Last Updated:

৪১ বছর বয়সি রেবেকা ব্রাউন এখন বাঁ চোখে অন্ধ৷ দীর্ঘ পরীক্ষার পরে ডাক্তার তাঁকে জানিয়েছেন, লেন্স পরা অবস্থায় স্নান ও সাঁতার কাটায়, জল পড়ে লেন্সটি চোখে একটি ক্ষত তৈরি করে৷ বারবার জল পড়ে সেই ক্ষতে সংক্রমণ দেখা দিয়েছে৷ ফলে পুঁজ রক্ত জমে গিয়েছে চোখের মণিতে৷

#লন্ডন: গত দু মাস ধরেই বাঁ চোখে ঝাপসা দেখছিলেন৷ দিন যত বাড়ে, ঝাপসা ভাবটা ততই বাড়ে৷ সঙ্গে ব্যথা, জ্বালা৷ শেষ পর্যন্ত চিকিত্‍‌সায় দেখা গেল, যা হওয়ার হয়ে গিয়েছে৷ বাঁ চোখের দৃষ্টিশক্তিটাই আর নেই৷ দায়ী কনট্যাক্ট লেন্স৷ বাঁ চোখেই লেন্সটি গলে সেপটিক হয়ে গিয়েছে৷
৪১ বছর বয়সি রেবেকা ব্রাউন এখন বাঁ চোখে অন্ধ৷ দীর্ঘ পরীক্ষার পরে ডাক্তার তাঁকে জানিয়েছেন, লেন্স পরা অবস্থায় স্নান ও সাঁতার কাটায়, জল পড়ে লেন্সটি চোখে একটি ক্ষত তৈরি করে৷ বারবার জল পড়ে সেই ক্ষতে সংক্রমণ দেখা দিয়েছে৷ ফলে পুঁজ রক্ত জমে গিয়েছে চোখের মণিতে৷
একটি সার্জারি হয়েছে মহিলার৷ তাতে দেখা খুব সামান্য ফিরেছে দৃষ্টিশক্তি৷ তাও বেশ কষ্টকর৷ দিন কয়েক আগে ইংল্যান্ডের এক ফুটবলারের এই ভাবে দৃষ্টি শক্তি চলে গিয়েছে৷ কনট্যাক্ট লেন্সে পরজীবী তৈরি হয়ে চোখে সংক্রমণ হয়ে গিয়েছে৷ তাই ব্রিটেনের ডাক্তাররা চোখের সমস্যায় চশমাকেই গুরুত্ব দিচ্ছেন৷
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
কন্ট্যাক্ট লেন্স পরেই স্নান-সাঁতার, চোখে পুঁজ-রক্তে দৃষ্টিশক্তি হারালেন মহিলা
Next Article
advertisement
Civic Volunteer: স্ত্রীকে আনতে যাচ্ছিলেন, মাঝপথে কুকুরের তাড়া! কালনায় সিভিক ভলেন্টিয়ারের মর্মান্তিক পরিণতি
স্ত্রীকে আনতে যাওয়ার পথে কুকুরের তাড়া! কালনায় সিভিক ভলেন্টিয়ারের মর্মান্তিক পরিণতি
  • মোটরসাইকেলকে কুকুরের তাড়া, পালাতে গিয়ে দুর্ঘটনা৷

  • কালনায় পথ দুর্ঘটনায় মৃত সিভিক ভলেন্টিয়ার৷

  • কুকুরের উপদ্রব নিয়ে সরব স্থানীয় বাসিন্দারা৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement