Iran War: এবার সত্যিই থামবে যুদ্ধ? আমেরিকার সঙ্গে আলোচনা ও সমঝোতায় পৌঁছতে রাজি ইরান! বড় আপডেট
- Published by:Ankita Tripathi
Last Updated:
Iran War: আমেরিকার সঙ্গে আলোচনায় বসতে এবং একটি চুক্তিতে পৌঁছাতে সম্মত হয়েছেন মোজতবা খামেনেই৷ অবশেষে কূটনৈতিক আলোচনার পথেই যুদ্ধ সঙ্কট হয়তো কাটতে চলেছে, এমনই দাবি করা হয়েছে নয়া রিপোর্টে৷
আমেরিকার সঙ্গে আলোচনায় বসতে চলেছেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনেই৷ আল আরাবিয়ার এক রিপোর্টে দাবি, আমেরিকার সঙ্গে আলোচনায় বসতে এবং একটি চুক্তিতে পৌঁছাতে সম্মত হয়েছেন মোজতবা খামেনেই৷ অবশেষে কূটনৈতিক আলোচনার পথেই যুদ্ধ সঙ্কট হয়তো কাটতে চলেছে, এমনই দাবি প্রতিবেদনে৷
প্রসঙ্গত, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, বিগত কয়েকদিন ধরে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে আলোচনা হয়েছে এবং তাতে “গুরুত্বপূর্ণ অগ্রগতি” হয়েছে। সোমবার সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি বলেন, রবিবার এই আলোচনা শুরু হয়েছিল এবং তা অব্যাহত থাকবে, ফলে খুব শিগগিরই যুদ্ধ মেটাতে একটি চুক্তি হতে পারে। যদিও প্রাথমিক ভাবে ইরান জানিয়েছিল কোনও আলোচনাই হয়নি আমেরিকার সঙ্গে৷
advertisement
advertisement
সোমবার ট্রাম্প জানিয়েছেন রবিবার থেকেই দুই দেশের মধ্যে আলোচনা শুরু হয়েছে৷ খুব তাড়াতাড়ি হতে পারে দুই দেশের মধ্যে চুক্তি হতে পারে৷ ট্রাম্প জানান, তাঁর মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকফ এবং জামাতা ও ঘনিষ্ঠ উপদেষ্টা জ্যারেড কুশনার ইরানের প্রতিনিধিদের সঙ্গে এই আলোচনায় যুক্ত রয়েছেন।
advertisement
ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন, খুব অল্প সময়ের মধ্যেই সমাধান আসতে পারে। তিনি বলেন, “ইরানের সঙ্গে আমরা দীর্ঘদিন ধরে আলোচনা করছি, কিন্তু এবার তারা সত্যিই সিরিয়াস।” তিনি আরও জানান, আলোচনাকে এগিয়ে নিতে পাঁচ দিনের একটি সময়সীমা দেওয়া হয়েছে এবং এই সময়ের শেষে একটি ইতিবাচক চুক্তি হতে পারে বলে আশা করছেন।
advertisement
প্রসঙ্গত, দ্য ওয়াশিংটন পোস্টের একটি রিপোর্টে প্রকাশ মার্কিন কর্মকর্তারা এখন মনে করছেন ইরান যুদ্ধের শুরুতে যে কৌশলগত লক্ষ্যগুলো অর্জনের আশা করা হয়েছিল, যেমন ইরানের ধর্মীয় শাসনব্যবস্থা উৎখাত করা বা তেহরানের পারমাণবিক অস্ত্র অর্জনের সম্ভাবনা স্থায়ীভাবে বন্ধ করা তার বাস্তবায়ন সম্ভব নয়৷
প্রতিবেদন অনুযায়ী, বর্তমানে যুদ্ধের সবচেয়ে গুরুত্বপূর্ণ লক্ষ্য হয়ে উঠেছে হরমুজ প্রণালী পুনরায় চালু করা। এই প্রণালীটি বিশ্ব জ্বালানি সরবরাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিরাপত্তা কর্মকর্তারা এখন বাস্তবসম্মত ফলাফল কী হতে পারে তা নতুন করে মূল্যায়ন করছেন৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Mar 24, 2026 2:41 PM IST










