advertisement

Russia Ukraine War: ইউক্রেন আত্মসমর্পণ না করলে যুদ্ধ থামবে না, স্পষ্ট বলে দিলেন পুতিন

Last Updated:

রুশ হামলার জেরে ইউক্রেনের একাধিক শহরে এখন বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে৷ পানীয় জল, খাবারের সঙ্কটও দেখা দিয়েছে (Russia Ukraine War)৷

রাশিয়ার হামলায় বিধ্বস্ত ইউক্রেন৷ Photo-Reuters
রাশিয়ার হামলায় বিধ্বস্ত ইউক্রেন৷ Photo-Reuters
#মস্কো: ইউক্রেন আত্মসমর্পণ (Russia Ukraine War) করলেই তিনি যুদ্ধ থামাবেন৷ তা না হলে নিজের লক্ষ্যপূরণ হওয়া পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাবেন ভ্লাদিমির পুতিন (Vladimir Putin)৷ আমেরিকা সহ পশ্চিমী দুনিয়া যতই চাপ দিক না কেন, ইউক্রেনের উপর আক্রমণ যে রাশিয়া বন্ধ করবে না, তা স্পষ্ট করে দিলেন রাশিয়ার প্রেসিডেন্ট৷ এই পরিস্থিতিতে আজ তৃতীয় বার রাশিয়ার সঙ্গে ইউক্রেনের আলোচনায় বসার কথা৷ যদিও ইতিমধ্যেই দুই রাউন্ডের আলোচনা ভেস্তে গিয়েছে৷
রুশ হামলার জেরে ইউক্রেনের একাধিক শহরে এখন বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে৷ পানীয় জল, খাবারের সঙ্কটও দেখা দিয়েছে৷ যুদ্ধবিরতি লঙ্ঘন করায় মারিওপোল শহর থেকে সাধারণ মানুষকে বের করে নিয়ে আসার চেষ্টাও ব্যর্থ হয়েছে৷ গোলাগুলির মধ্যে পড়ে নিরীহ বহু মানুষই প্রাণ হারাচ্ছেন৷ তবু যুদ্ধ থামছে না৷
advertisement
advertisement
ইউক্রেন সেনা জানিয়েছে, মিইকোলাইভ শহরে তাদের সঙ্গে রুশ বাহিনীর তীব্র সংঘর্ষ চলছে৷ কারণ এই শহরে ঢুকে পড়তে পারলে ইউক্রেনের সর্ববৃহৎ বন্দর ওডেসাও রুশ বাহিনীর দখলে চলে আসবে৷ এ দিনই রাশিয়ার মিসাইল হামলায় মধ্য ইউক্রেনের ভিনিৎসিয়া বিমানবন্দর ধ্বংস হয়ে গিয়েছে বলে দাবি করেছেন প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি৷
advertisement
যুদ্ধ বন্ধের দাবিতে রাশিয়াতেও আওয়াজ উঠছে৷ ইউক্রেনে আক্রমণ বন্ধের দাবিতে প্রতিবাদ করায় রাশিয়া জুডে প্রায় ৪৬০০ জনকে গ্রেফতার করা হয়েছে বলে খবর৷ যুদ্ধের প্রভাব ভাল ভাবে পড়তে শুরু করেছে রাশিয়াতেও৷ পশ্চিমী নিষেধাজ্ঞার আশঙ্কায় যাতে কালোবাজারি শুরু না হয়, তার জন্য দোকান থেকে অত্যাবশ্যকীয় এবং নিত্য প্রয়োজনীয় সামগ্রী সীমিত পরিমাণে বিক্রির নির্দেশ জারি করা হয়েছে৷
advertisement
রাশিয়ার আক্রমণ থেকে বাঁচতে এ দিন ফের রাষ্ট্রপুঞ্জের শীর্ষ আদালতের দ্বারস্থ হচ্ছে ইউক্রেন৷ কিন্তু পুতিনের সাফ কথা, হয় মধ্যস্থতা নাহলে যুদ্ধ করে নিজের অভীষ্ট লক্ষ্যে পৌঁছবেন তিনি৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
Russia Ukraine War: ইউক্রেন আত্মসমর্পণ না করলে যুদ্ধ থামবে না, স্পষ্ট বলে দিলেন পুতিন
Next Article
advertisement
কুয়েত থেকে কোচি পৌঁছল বিমান, এল ২০ জন ভারতীয়ের মরদেহ, জানুন তাঁদের পরিচয়
কুয়েত থেকে কোচি পৌঁছল বিমান, এল ২০ জন ভারতীয়ের মরদেহ, জানুন তাঁদের পরিচয়
  • ইরানের ধারাবাহিক হামলার কারণে মরদেহ ভারতে ফেরাতে বিলম্ব হয়েছে

  • নিহতদের মরদেহ যত দ্রুত সম্ভব তাদের পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে

  • কুয়েতে অবস্থিত ভারতীয় মিশন স্থানীয় প্রশাসনের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement