advertisement

Viral News: স্ত্রীকে খুন করে তার কাটা মুণ্ডু হাতে রাস্তায় ঘুরে বেড়াল স্বামী ! ইরানের ভয়ঙ্কর দৃশ্য ভাইরাল

Last Updated:

Viral Video of Iran man decapitates 17-year-old wife: পরকীয়া সন্দেহে শ্বশুরবাড়িতে প্রতিনিয়তই অত্যাচারের শিকার হত মোনা ৷ শেষপর্যন্ত তাকে গলা কেটে খুন করল তার স্বামী ৷

Mona Heidari of Iran was beheaded by her husband
Mona Heidari of Iran was beheaded by her husband
তেহরান: সাংঘাতিক দৃশ্য ! এক হাতে স্ত্রীয়ের কাটা মুণ্ডু, আরেক হাতে ধারালো অস্ত্র ৷ ওই অবস্থাতেই এক গাল হাসি নিয়ে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে এক যুবক ৷ আদতেই বীভৎস্য দৃশ্য ৷ যে ভিডিও বা ছবি এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায় ৷ জানা গিয়েছে ঘটনাটি ঘটেছে ইরানের এক শহরে (Viral Video of Iran man decapitates 17-year-old wife) ৷ নিজের ১৭ বছরের স্ত্রী-কে খুন করে তার কাটা গলা হাতেই রাস্তায় দাপিয়ে বেড়িয়েছে ওই যুবক (Viral News) !
পুলিশের প্রাথমিক ধারণা, মোনা হায়দারি নামের ১৭ বছরের তরুণীকে পরকীয়া সন্দেহেই খুন করা হয়েছে। স্বামী ও তার ভাই মিলেই এই নৃশংস কাণ্ড ঘটিয়েছে বলে মনে করছে পুলিশ। তদন্তে নেমে অনেক তথ্যই ইতিমধ্যে পুলিশের হাতে এসেছে ৷ এই ঘটনা ইরানে নারীদের নিরাপত্তা নিয়েই ফের প্রশ্ন তুলে দিয়েছে ৷ এর পাশাপাশি এত কম বয়সে নারীদের বিয়ের বৈধতা নিয়েও প্রশ্ন উঠেছে ৷
advertisement
advertisement
advertisement
বর্তমানে ইরানে ১৩ বছরে মেয়েদের বিয়ে করার আইন রয়েছে। গার্হস্থ হিংসা রুখতে এই বয়স বাড়ানোর দাবি উঠেছে ৷
ইরানের এক আইনজীবীর কথায়, এমন ঘটনা প্রায়শই ঘটছে সে দেশে ৷ জানা গিয়েছে, মোনার বিয়ে যখন হয়েছিল তখন তার বয়স ছিল ১২ ৷  এরপর পরকীয়া সন্দেহে শ্বশুরবাড়িতে প্রতিনিয়তই অত্যাচারের শিকার হত মোনা ৷ শেষপর্যন্ত তাকে গলা কেটে খুন করল তার স্বামী ৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
Viral News: স্ত্রীকে খুন করে তার কাটা মুণ্ডু হাতে রাস্তায় ঘুরে বেড়াল স্বামী ! ইরানের ভয়ঙ্কর দৃশ্য ভাইরাল
Next Article
advertisement
Cheetah: ফাঁসিদেওয়ায় ছড়িয়েছে আতঙ্ক, ছাগলের টোপ দিয়ে রবিবার ভোররাতে খাঁচাবন্দি হল চিতা
ফাঁসিদেওয়ায় ছড়িয়েছে আতঙ্ক, ছাগলের টোপ দিয়ে রবিবার ভোররাতে খাঁচাবন্দি হল চিতা
  • ঘোষপুকুর বনদফতরে ছাগল টোপ দিয়ে খাঁচা বসানোর কাজ শুরু করা

  • রবিবার, ভোররাতে খাঁচাবন্দি হল চিতাবাঘ

  • পূর্ণবয়স্ক এই চিতাবাঘটিকে স্বাস্থ্য পরীক্ষার পর গভীর জঙ্গলে ছেড়ে দেওয়া হবে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement