advertisement

Trum Musk Clash: 'আমি না থাকলে...' ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে বিরাট রহস্য ফাঁস করে দিলেন ইলন মাস্ক! যা বললেন, আমেরিকার মানুষও থ

Last Updated:

Trump Musk Clash: এক্স হ্যান্ডলে মাস্ক লিখেছেন, ‘আমাকে ছাড়া ট্রাম্প নির্বাচনে লড়লে হারতেন। ডেমোক্র্যাটরা হাউসের দখল নিত। আর রিপাবলিকানরা সেনেটে ৫১-৪৯ অবস্থানে থাকত।’

কেন এই বিরোধ?
কেন এই বিরোধ?
ওয়াশিংটন: বন্ধুত্ব শেষ, এবার সংঘাত শুরু। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইলন মাস্কের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্কে টানাপোড়েন চলছিল বেশ কিছুদিন ধরেই। বৃহস্পতিবার মাস্কের সমালোচনা করে ট্রাম্প বলেছেন, টেসলার সিইও-র ওপর তিনি ‘ভীষণ হতাশ’। এরপরই পাল্টা প্রত্যাঘাত করেছেন মাস্ক। সোশ্যাল মিডিয়ায় এ কথার জবাব দেন তিনি। ডোনাল্ড ট্রাম্প কর বিল নিয়ে অসন্তোষ প্রকাশ করলে, ইলন মাস্ক পাল্টা বলেন যে তিনি না থাকলে ডোনাল্ড ট্রাম্প নির্বাচনে জিততেই পারতেন না।
এক্স হ্যান্ডলে মাস্ক লিখেছেন, ‘আমাকে ছাড়া ট্রাম্প নির্বাচনে লড়লে হারতেন। ডেমোক্র্যাটরা হাউসের দখল নিত। আর রিপাবলিকানরা সেনেটে ৫১-৪৯ অবস্থানে থাকত।’ স্বাভাবিক ভাবেই মাস্কের পোস্টটি ভাইরাল হয়ে গিয়েছে। বৃহস্পতিবারই মার্কিন প্রেসিডেন্ট বলেছিলেন, ”আমার আর এলনের মধ্যে সম্পর্কটা দারুণ ছিল। কিন্তু আমি জানি না আমরা আর তেমন থাকব কিনা। আমি অত্যন্ত হতাশ ইলনকে নিয়ে।”
advertisement
advertisement
ঘটনার সুত্রপাত হয় সপ্তাহখানেক আগে। ট্রাম্পের জনকল্যাণমূলক বিলকে ‘জঘন্য পদক্ষেপ’ বলে আখ্যা দিয়ে প্রশাসনিক উপদেষ্টার পদ থেকে ইস্তফা দেন এলন। তাঁর দাবি ছিল যে, এতদিন ধরে তিনি ট্রাম্প প্রশাসনের ‘অপ্রয়োজনীয় ব্যয়’ কমাতে যা যা কাজ করেছেন এই বিলের কারণে সেই সব কাজগুলি ভেস্তে যাবে। এমনকি তিনি এও অভিযোগ করেছিলেন যে, ট্রাম্প তাঁকে না দেখিয়েই বিলটি পাশ করানোর জন্য মার্কিন কংগ্রেসে পেশ করেছেন।
advertisement
প্রসঙ্গত, মার্কিন মসনদ দখলের পর নিজের বিশেষ পরামর্শদাতা হিসাবে মাস্ককে নিয়োগ করেছিলেন ট্রাম্প। এমনকি প্রশাসনের ‘অপ্রয়োজনীয় ব্যয়’ কমানোর জন্য মাস্কের জন্য একটি দফতর তৈরি করা হয়েছিল, নাম দেওয়া হয়েছিল ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সি।
ট্রাম্প দাবি করেন, মাস্ক একান্তই ব্যক্তিগত কারণে এই বিলটির বিরোধিতা করছেন। ট্রাম্পের কথায়, ‘পর্যায়ক্রমে কর সংস্কারের ওই বিলের প্রত্যক্ষ প্রভাব পড়ত টেসলার ওপর।’ তিনি আরও বলেন, ‘আমি অনেক ক্ষেত্রেই তাঁকে((এলন মাস্ক) সাহায্য করেছি। তিনি এখানে বসে থাকা অন্যদের চেয়ে বিলের অভ্যন্তরীণ কার্যকারিতা সম্পর্কে বেশি ভালোভাবে জানতেন। হঠাৎ তাঁর একটি সমস্যা দেখা দিল।’ তারই পাল্টা দিয়েছেন মাস্ক।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
Trum Musk Clash: 'আমি না থাকলে...' ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে বিরাট রহস্য ফাঁস করে দিলেন ইলন মাস্ক! যা বললেন, আমেরিকার মানুষও থ
Next Article
advertisement
Mamata Banerjee: ব্রিগেডে নরেন্দ্র মোদির সভার পরেই ১৫-১৬ তারিখ ভোট ঘোষণা? কমিশনকে নিশানা করে ধর্মতলায় দাবি মমতার
ব্রিগেডে নরেন্দ্র মোদির সভার পরেই ১৫-১৬ তারিখ ভোট ঘোষণা? কমিশনকে নিশানা করে ধর্মতলায় দাবি
  • আগামী ১৪ মার্চ ব্রিগেডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভার পরই রাজ্যে ভোটের নির্ঘণ্ট ঘোষণা করা হতে পারে৷ এ দিন ধর্মতলার ধর্না মঞ্চ থেকে এমনই দাবি করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement