advertisement

গুলি করলেও দেশে ফিরব না! রোহিঙ্গাদের কথা শুনে আবেগে ভাসলেন অ্যাঞ্জেলিনা জোলি

Last Updated:
#কক্সবাজার: এই প্রথমবার বাংলাদেশ সফরে এসেছেন হলিউডের জনপ্রিয় অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি ৷ তবে তিনি এসেছেন মূলত রাষ্ট্রসঙ্ঘের শুভেচ্ছা দূত হয়ে রোহিঙ্গাদের অবস্থা দেখতে।
কক্সবাজারে রোহিঙ্গাদের সঙ্গে সাক্ষাতের পর ঢাকায় এসে বাংলাদেশের প্রধানমন্ত্রী ও বিদেশমন্ত্রীর সঙ্গে বৈঠকের কথা রয়েছে তাঁর। কক্সবাজারে অভিনেত্রী পৌঁছতেই আবেগতাড়িত হয়ে পড়েন ৷ অ্যাঞ্জেলিনা জোলির কাছে রোহিঙ্গা শিবিরের বহু আশ্রিত আবেদন করেনে, ‘‘আমাদের বাংলাদেশে রাখো নইলে গুলি করো। কিন্তু রাখাইনে ফেরত দিয়ো না ৷’’এর উত্তরে তাঁদের আশ্বাসও দেন জোলি ৷ তিনি বলেন, ‘‘সবার দায়িত্ব হল রাখাইনে রোহিঙ্গাদের জন্য যথাযথ নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত তাদের যেনো ফেরত না পাঠানো হয়।’’
advertisement
একই সঙ্গে, বিপুল পরিমাণে রোহিঙ্গাদের আশ্রয় ও অন্যান্য সুবিধা দেওয়ার জন্য বাংলাদেশের প্রশংসা করেন ৷ এর পাশাপাশি বিশ্ব সম্প্রদায়কে বাংলাদেশের পাশে দাঁড়িয়েছিলেন অ্যাঞ্জেলিনা জোলি ৷  তিনি বলেন, "তবে সংখ্যাটা এতো বড় যে বাংলাদেশ সামলাতে পারবেনা, সে কারণেই সবার সহযোগিতা দরকার"।
advertisement
অ্যাঞ্জেলিনা জোলি বলেন রোহিঙ্গার জাতি হিসেবে বাংলাদেশে এসেই প্রথমবারের মতো নিবন্ধিত হলো। এখন বিশ্ব সম্প্রদায়ের উচিত তারা যাতে নিজ দেশে নাগরিকত্ব পেয়ে মর্যাদার সাথে বসবাস করতে পারে সেটি নিশ্চিত করা।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
গুলি করলেও দেশে ফিরব না! রোহিঙ্গাদের কথা শুনে আবেগে ভাসলেন অ্যাঞ্জেলিনা জোলি
Next Article
advertisement
Kolkata News: টালিগঞ্জ বিধানসভা এলাকায় একটি গাড়ি থেকে উদ্ধার লক্ষ লক্ষ টাকা, আটক ১
টালিগঞ্জ বিধানসভা এলাকায় একটি গাড়ি থেকে উদ্ধার লক্ষ লক্ষ ক্যাশ টাকা, আটক ১
  • একটি গাড়ি থেকে মোট ৩৭ লক্ষ ৯৭ হাজার টাকা বাজেয়াপ্ত করেছে এসএসটি

  • নেতাজি নগর থানার পুলিশ ও SST দলের উপস্থিতিতেই এই অভিযান চালানো হয়

  • বাজেয়াপ্ত নগদ টাকা আয়কর দফতরের হাতে তুলে দেওয়া হয়েছে, আটক ১

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement