advertisement

Bizarre: অন্তঃসত্ত্বা তরুণী জানতে পারলেন তিনি ভাইকে বিয়ে করেছেন!

Last Updated:

Bizarre: অন্তঃসত্ত্বা অবস্থায় তাঁর পরিবার সম্বন্ধে খোঁজ করছিলেন এক সাইটে

অনেক সময় বড় পরিবারের শাখা প্রশাখা ছড়িয়ে থাকে লতায় পাতায়৷ প্রজন্ম পেরিয়ে গেলে যোগাযোগ থাকে না একে অন্যের সঙ্গে৷ সেই ঘটনারই মাশুল দিলেন মার্সেল্লা হিল৷ টিক টকে জানালেন তাঁর অভিজ্ঞতা৷ জানিয়েছেন অন্তঃসত্ত্বা পর্বে তিনি জানতে পেরেছেন যে তাঁর স্বামী আসলে সম্পর্কে তুতো ভাই হন৷
তিনি প্রকাশ্যে এর আগে কাউকে বলেননি যে দুর্ঘটনাবশত তাঁর তুতো ভাইকে বিয়ে করে ফেলেছেন৷ অন্তঃসত্ত্বা অবস্থায় তাঁর পরিবার সম্বন্ধে খোঁজ করছিলেন এক সাইটে৷ সেখানেই জানতে পারেন তাঁর এবং তাঁর স্বামীর ঠাকুরদা ঠাকুরমা একই দম্পতি৷
এর পর সত্য জানতে তাঁরা ঠাকুরদা ঠাকুরমার কাছে যান৷ জানতে পারেন তাঁরা একে অপরের থার্ড কাজিন৷ শুধু তাই নয়৷ দুজনে একসঙ্গে বড় হয়ে উঠেছেন৷ ছোটবেলায় খেলাধুলোও করেছেন৷
advertisement
advertisement
আরও পড়ুন :  'ভিনগ্রহীদের মহাকাশযান' বা ইউএফও ঘুরে বেড়াচ্ছে আকাশে? রহস্যদৃশ্যে মুগ্ধ নেটিজেনরা
তবে তাঁরাই প্রথম নন৷ এর আগে তাঁদের ঠাকুরদা ঠাকুরমাও একে অপরের ফার্স্ট কাজিন! মার্সেল্লাকে সকলে আশ্বস্ত করেছেন থার্ড কাজিন অনেক দূর সম্পর্কের আত্মীয়তা৷ তাই তাঁদের বিয়ে নিয়ে অনুতাপের কিছু নেই৷
অনেকে এই টিকটকারের কাছে এই প্রশ্নও রেখেছেন যে বিয়ের আগে তাঁরা কী করে অজ্ঞাত থাকলেন সম্পর্কের বিষয়ে৷ উত্তরে আর একটি ভিডিওতে তিনি জানিয়েছেন পরিবারের কোনও সদস্যের উপস্থিতি ছাড়াই ব্যক্তিগত পরিসরে কোর্টহাউস ম্যারেজ করেছেন তাঁরা৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
Bizarre: অন্তঃসত্ত্বা তরুণী জানতে পারলেন তিনি ভাইকে বিয়ে করেছেন!
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement