advertisement

‘China Is Past’: চিনকে আটকাতে ইসলামাবাদকে আর্থিক সাহায্য করতে চায় মার্কিন যুক্তরাষ্ট্র, বাজেটে বরাদ্দ হতে পারে প্রায় ১০০০ মিলিয়ন ডলার

Last Updated:

‘China Is Past’: মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু এ প্রসঙ্গে বলেছেন, "আশা করব, গণতন্ত্রকে শক্তিশালী করতে এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করতে পাকিস্তান এই অর্থ ব্যবহার করবে"। চলতি দশকের শুরু থেকেই পাকিস্তানের আর্থিক অবস্থা ক্রমশ খারাপ হচ্ছিল৷ রাজনৈতিক স্থিতিশীলতাও অভাবও রয়েছে প্রকটভাবে৷

পাকিস্তানকে আর্থিক সাহায্যের ইচ্ছে প্রকাশ মার্কিন যুক্তরাষ্ট্রের (Image: Reuters/Representative)
পাকিস্তানকে আর্থিক সাহায্যের ইচ্ছে প্রকাশ মার্কিন যুক্তরাষ্ট্রের (Image: Reuters/Representative)
ওয়াশিংটন: বেশ কয়েকবছর ধরেই চিন পাকিস্তানকে আর্থিক সহযোগিতা করে চলেছে৷ এর ফলে ইসলামাবাদের উপর চিনের আধিপত্যও ক্রমশ বৃদ্ধি পাচ্ছে৷ পাকিস্তানের বেশ কিছু জায়গা কার্যত চীন ব্যবহার করছে৷ কিন্তু এই দুই দেশের বন্ধুত্বের সম্পর্ককে মোটেই ভাল ভাবে নিচ্ছেন না মার্কিন যুক্তরাষ্ট্র৷ এই কারণেই মার্কিন যুক্তরাষ্ট্র তাঁর বাজেটে ইসলামাবাদের জন্য প্রায় ১০০ মিলিয়ন ডলার অর্থ বরাদ্দ করতে চায়৷
মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু এক প্যানেলে জানিয়েছেন এই বিপুল পরিমাণ অর্থ ইসলামাবাদকে দেওয়ার অন্যতম কারণ, সেই দেশের গণতন্ত্রকে শক্তিশালী করে তোলা৷
advertisement
তিনি এ প্রসঙ্গে বলেছেন, “আশা করব, গণতন্ত্রকে শক্তিশালী করতে এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করতে পাকিস্তান এই অর্থ ব্যবহার করবে”। চলতি দশকের শুরু থেকেই পাকিস্তানের আর্থিক অবস্থা ক্রমশ খারাপ হচ্ছিল৷ রাজনৈতিক স্থিতিশীলতাও অভাবও রয়েছে প্রকটভাবে৷
advertisement
এমন অর্থনৈতিক ও রাজনৈতিক ভাবে অশান্ত পাকিস্তানের জন্য এই ধরনের আর্থিক সাহায্য পৃথিবীর জিও পলিটিকসে এক নতুন মাত্রা সংযোজিত করবে৷ লু আরও যোগ করেছেন, ‘‘মার্কিন যুক্তরাষ্ট্র বেজিংয়ের উপর ইসলামাবাদের অতিরিক্ত নির্ভরতা প্রতিরোধ করতে চাইছে। বিনিয়োগের ক্ষেত্রে চীন অতীত; আমরাই ভবিষ্যত’’৷
advertisement
তিনি এছাড়াও অভিযোগ করেছেন ‘‘পাকিস্তান চীনের নতুন শিকার। আমরা জানি চিন পাকিস্তানকে সম্পূর্ণভাবে দখল করেছে৷ পাকিস্তানের মাটিতে চিনা ফাঁড়ি এবং রাস্তা, মিলিটারি মোতায়েন করা হচ্ছে৷’’
মার্কিন যুক্তরাষ্ট্রের পাকিস্তানকে এই আর্থিক সাহায্যের সিদ্ধান্ত পৃথিবার জিও পলিটিক্সে কী প্রভাব ফেলবে অপেক্ষা তারই৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
‘China Is Past’: চিনকে আটকাতে ইসলামাবাদকে আর্থিক সাহায্য করতে চায় মার্কিন যুক্তরাষ্ট্র, বাজেটে বরাদ্দ হতে পারে প্রায় ১০০০ মিলিয়ন ডলার
Next Article
advertisement
Viral Monalisa: হন্তদন্ত হয়ে পুলিশের কাছে মহা কুম্ভমেলার সেই 'ভাইরাল মোনালিসা'... সঙ্গে প্রেমিক! বাবার বিরুদ্ধে 'বিরাট' অভিযোগ
হন্তদন্ত হয়ে পুলিশের কাছে মহা কুম্ভমেলার সেই 'ভাইরাল মোনালিসা'... সঙ্গে প্রেমিক! বাবার বিরুদ্ধে 'বিরাট' অভিযোগ
  • পুলিশের কাছে সুরক্ষা চাইলেন ভাইরাল মোনালিসা ও প্রেমিক ফরমান

  • মোনালিসা অভিযোগ করেন, পরিবারের চাপে তিনি বাড়ি ছাড়তে বাধ্য হন

  • পুলিশ মোনালিসার বাবাকে ডেকে পাঠায় এবং নিরাপত্তা নিশ্চিত করে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement