advertisement

Techie Killed in Crash: ১০ দিন আগেই ভারত থেকে ফেরেন আমেরিকায়! ওয়াশিংটনে মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু সস্ত্রীক অন্ধ্রপ্রদেশের ইঞ্জিনিয়ারের! গুরুতর আহত ২ সন্তান!

Last Updated:

Techie Killed in Crash: দশ দিন আগে আত্মীয় স্বজনদের সঙ্গে অন্ধ্রপ্রদেশের পলাকোল্লুতে সপরিবারে সময় কাটিয়ে যান কৃষ্ণ ও আশা৷ আমেরিকায় ফেরবার পথে দুবাইয়ে একসঙ্গে নিউ ইয়ার-ও উদযাপন করেন৷

মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল দম্পতির
মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল দম্পতির
নয়াদিল্লি : দিন দশেক আগেই এসেছিলেন ভারতে, নিজেদের ফেলে যাওয়া শহর অন্ধ্রপ্রদেশের পলাকল্লুতে৷ তখন কেউ দুঃস্বপ্নেও ভাবেননি সফ্টওয়্যার ইঞ্জিনিয়ার কৃষ্ণ কিশোর এবং তাঁর স্ত্রী আশা এই শেষ বারের মতো দেশে এসেছিলেন৷ ভারতের অন্ধ্রপ্রদেশ থেকে নিজেদের কর্মস্থল আমেরিকার ওয়াশিংটনে ফিরে যাওয়ার ১০ দিন পর মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল দম্পতির৷ সূত্র মারফত জানা গিয়েছে পথ দুর্ঘটনার সময় দম্পতির সঙ্গে তাঁদের দুই সন্তানও ছিল৷ গুরুতর আহত অবস্থায় সন্তানদের চিকিৎসা চলছে স্থানীয় হাসপাতালে৷
দশ দিন আগে আত্মীয় স্বজনদের সঙ্গে অন্ধ্রপ্রদেশের পলাকোল্লুতে সপরিবারে সময় কাটিয়ে যান কৃষ্ণ ও আশা৷ আমেরিকায় ফেরবার পথে দুবাইয়ে একসঙ্গে নিউ ইয়ার-ও উদযাপন করেন৷ তাঁদের মৃত্যুর খবরে শোকের ছায়া পলাকোল্লু শহরে৷ ওয়াশিংটনের প্রবাসী ও অভিবাসী তেলুগু কমিউনিটি এবং তেলুগু অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকার তরফে চেষ্টা চলছে নিহত দম্পতির দুই সন্তান এবং ভারতে বসবাসকারী আত্মীয়দের মধ্যে সংযোগ স্থাপনের৷
advertisement
আরও পড়ুন : ‘খুব সাবধান’, মাদুরোকে বন্দি করেই পাদ্রোকে হুমকি! এবার কলম্বিয়ার প্রেসিডেন্টকে হুঁশিয়ারি ট্রাম্পের
পলাকোল্লুতে তাঁদের এক পারিবারিক বন্ধু জানিয়েছেন, ‘‘কয়েক দিন আগেও ভারতে আসার সময় ওঁরা কত খুশি ছিলেন৷ ওঁদের এই খবর শুনে আমরা বিধ্বস্ত৷’’ আমেরিকার ওয়াশিংটনে চিকিৎসাধীন দুই শিশুর জন্য উদ্বিগ্ন ভারতে বসবাসকারী পরিজনরা৷ আমেরিকা থেকে নিয়মিত আসা মেডিক্যাল আপডেটের অপেক্ষায় আছেন তাঁরা৷
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
Techie Killed in Crash: ১০ দিন আগেই ভারত থেকে ফেরেন আমেরিকায়! ওয়াশিংটনে মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু সস্ত্রীক অন্ধ্রপ্রদেশের ইঞ্জিনিয়ারের! গুরুতর আহত ২ সন্তান!
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement