advertisement

Russia Ukraine Tension: পুতিনের পাশে রাশিয়ার সংসদ, ইউক্রেনে সেনা পাঠানোর সিদ্ধান্তকে পূর্ণ সমর্থন

Last Updated:

মোট ১৫৩ জন সাংসদ এই প্রস্তাবে সায় দিয়েছেন৷ কেউ বিপক্ষে যেমন ভোট দেননি, ভোটদানেও বিরতও থাকেননি কেউ (Russia Ukraine Tension)৷

গুরুতর অসুস্থ রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন?
গুরুতর অসুস্থ রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন?
#মস্কো: ইউক্রেনে বিচ্ছিন্নতাবাদীদের সাহায্য করার জন্য দেশের সেনাবাহিনীকে ব্যবহার করতে ভ্লাদিমির পুতিনকে অনুমতি দিল রাশিয়ার সংসদ (Russia Ukraine Tension)৷ মঙ্গলবার রাশিয়ার সংসদের উচ্চকক্ষ সর্বসম্মতি ক্রমে এই প্রস্তাবে সায় দিয়েছে৷ যার অর্থ, ইউক্রেনে (Ukraine Tension) ঢুকে রাশিয়ার সেনা রুশপন্থী বিচ্ছিন্নবাদীদের সমর্থন করলে তাতে পূর্ণ সমর্থন থাকবে রাশিয়ার সংসদের৷
মোট ১৫৩ জন সাংসদ এই প্রস্তাবে সায় দিয়েছেন৷ কেউ বিপক্ষে যেমন ভোট দেননি, ভোটদানেও বিরতও থাকেননি কেউ৷
advertisement
এর আগে রাশিয়ার (Russia) বিদেশ মন্ত্রক অবশ্য জানিয়েছিল যে তারা পূর্ব ইউক্রেনে সেনা পাঠানোর কথা ভাবছে না৷ তার পরেও ইউক্রেনে ২০১৪ সাল থেকে লড়াই করা বিচ্ছিন্নতাবাদীদের পাশে দাঁড়ানোর জন্য দেশের সেনাবাহিনীকে ব্যবহারের অনুমোদন চেয়ে ফেডারেশন কাউন্সিলের কাছে প্রস্তাব রেখেছিলেন পুতিন৷
advertisement
ফেডারেশন কাউন্সিলের সামনে বক্তব্য রাখতে গিয়ে রাশিয়ার প্রতিরক্ষা বিষয়ক প্রতিমন্ত্রী নিকোলায় প্যানকোভ দাবি করেন, 'আলোচনা বন্ধ হয়ে গিয়েছে৷ ইউক্রেনের নেতৃত্ব হিংসা এবং রক্তপাতের পথ বেছে নিয়েছেন৷ এর পর আমাদের সামনে আর কোনও বিকল্প নেই৷' প্যানকোভ আরও অভিযোগ করেন, ন্যাটো ক্রমাগত ইউক্রেনকে অস্ত্র সরবরাহ করে সাহায্য করছে৷ তাঁর দাবি, 'অন্যান্য রাষ্ট্রের সার্বভৌমত্ব রক্ষা করতে এবং আগ্রাসন রুখতে রাশিয়া তৎপর হবেই৷'
advertisement
সোমবারই পূর্ব ইউক্রেনের ডোনেটস্ক এবং লুগানস্ক অঞ্চলকে স্বাধীন বলে স্বীকৃতি দিয়ে বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে চুক্তি সই করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন৷ যার ফলে রাশিয়ার সেনা এই ইউক্রেনে বিদ্রোহীদের দখলে থাকা এলাকাগুলিেত এখন রাশিয়ার সেনার উপস্থিতির পথ খুলে গিয়েছে৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
Russia Ukraine Tension: পুতিনের পাশে রাশিয়ার সংসদ, ইউক্রেনে সেনা পাঠানোর সিদ্ধান্তকে পূর্ণ সমর্থন
Next Article
advertisement
TMC: মুকুল রায়ের পর ফেলানি বসাক! রাইটার্স বিল্ডিংয়ে মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা, চিনুন তাঁকে
মুকুল রায়ের পর ফেলানি বসাক! মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা
  • নদিয়ার শান্তিপুরের আন্দোলনের অন্যতম মুখ ফেলানি বসাকের মৃত্যু।

  • ১৯৯৩ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আন্দোলনে অংশ নিয়েছিলেন।

  • ফেলানি বসাকের মেয়ের ধর্ষকদের শাস্তির দাবি আজও পূরণ হয়নি।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement