advertisement

Queen Of Asia: ৩১০ কেজি ওজনের বিশাল নীলকান্তমণির খোঁজ মিলল শ্রীলঙ্কায় ! এর দাম কত ?

Last Updated:

Sri Lanka shows off giant natural Blue Sapphire: শ্রীলঙ্কা এমনিতেই রত্ন বা মহামূল্যবান পাথরের জন্য বিখ্যাত ৷ পোখরাজ, নীলকান্তমণি বা নীলা, এমিথিস্টের মতো আরও অনেক মূল্যবান রত্নই পাওয়া যায় সে দেশে ৷

Photo Credit: Reuters
Photo Credit: Reuters
কলম্বো: ৩১০ কেজি ওজনের মহামূল্যবান পাথর ! জ্যাকপটই বলা যেতে পারে ৷ শ্রীলঙ্কায় মাস তিনেক আগেই উদ্ধার হয়েছিল এই বিশাল ওজনের নীলকান্তমণি বা ব্লু স্যাফায়ার (Blue Sapphire) ৷ সম্প্রতি সেই পাথরের প্রদর্শনীর আয়োজন করা হয়েছিল ৷
শ্রীলঙ্কা এমনিতেই রত্ন বা মহামূল্যবান পাথরের জন্য বিখ্যাত ৷ পোখরাজ, নীলকান্তমণি বা নীলা, এমিথিস্টের মতো আরও অনেক মূল্যবান রত্নই পাওয়া যায় সে দেশে ৷ শ্রীলঙ্কাকে তাই রত্নের দেশ বলা যেতেই পারে ৷ এই বিশালাকার নীলকান্তমণি উদ্ধার হয়েছে শ্রীলঙ্কার রত্নপুরার খনি থেকে ৷ বাজারে যার দাম আনুমানিক ১০ কোটি মার্কিন ডলার বলে জানানো হয়েছে ৷
advertisement
advertisement
নীলকান্তমণি হোক কিংবা যে কোনও প্রকার স্যাফায়ার স্টোনই অত্যন্ত দামি এবং মূল্যবান রত্ন ৷ তাই এগুলির দামও অনেক বেশি হয় ৷ যতো বেশি ফাইন কোয়ালিটির পাথর, দামও ততোই বেশি ৷ নীলকান্তমণির চাহিদাও বাজারে যথেষ্ট রয়েছে ৷ হিরে, রুবি এবং পান্নার মতোই মহামূল্যবান রত্ন নীলকান্তমণি ৷ কয়েক ক্যারেট কিনতেই যেখানে অনেক টাকা খরচ হয় ৷ সেখানে ৩১০ কেজির আস্ত একটা পাথরের দাম যে অনেক হবে, সে বিষয় কোনও সন্দেহ নেই ৷
advertisement
এই রত্নের নাম দেওয়া হয়েছে ‘কুইন অফ এশিয়া’ ৷ গত জুলাই মাসে ৫১০ কেজি ওজনের নীলকান্তমণি পাওয়া গিয়েছিল। কিন্তু সেটি অখণ্ড রত্ন ছিল না। ছোট ছোট নীলার ক্লাস্টার ছিল সেটি। কিন্তু এ বার অখণ্ড নীলা মিলল শ্রীলঙ্কার রত্নপুরা খনিতে।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
Queen Of Asia: ৩১০ কেজি ওজনের বিশাল নীলকান্তমণির খোঁজ মিলল শ্রীলঙ্কায় ! এর দাম কত ?
Next Article
advertisement
Actor Piyush Mishra on Alcoholism: "মাঝ রাতে মেয়েদের অশ্লীল ফোন করতাম", জীবনে মদ্যপানের কালো অধ্যায় তুলে ধরলেন অভিনেতা পীযূষ মিশ্র
"মাঝ রাতে মেয়েদের অশ্লীল ফোন করতাম", জীবনে মদ্যপানের কালো অধ্যায় তুলে ধরলেন অভিনেতা পীযূষ মিশ্র
  • মদ্যপানের ফলে অভিনেতার ব্যক্তিগত ও পেশাগত জীবন গভীরভাবে প্রভাবিত হয়

  • পীযূষ মিশ্র মদের আসক্তিকে একটি “মারাত্মক রোগ” হিসেবে বর্ণনা করেছেন

  • তবে তিনি কখনও মদ্যপান করে অভিনয় করিনি, কিংবা মাতাল হয়ে শুটিং সেটেও যাননি

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement