advertisement

গুরুতর অসুস্থ খালেদা জিয়া, দেশে ফেরার আকুতি নিয়ে ফেসবুকে পোস্ট করলেন পুত্র তারেক!

Last Updated:

গুরুতর অসুস্থ বিএনপি নেত্রী খালেদা জিয়া কিন্তু রাজনৈতিক অস্থিরতার জন্য আপাতত বাংলাদেশে ফিরতে পারছেন না বিএনপির সভাপতি তথা খালেদা পুত্র তারেক রেহমান। এই প্রসঙ্গে তিনি জানিয়েছেন, তাঁর অসুস্থ মায়ের জন্য প্রত্যেকের প্রার্থনা কামনা করলেও দেশে ফেরার ইচ্ছা থাকলেও এখনও দেশে ফিরতে পারছেন না তিনি।

অসুস্থ মাকে দেখতে দেশে ফিরতে চান খালেদা পুত্র তারেক
অসুস্থ মাকে দেখতে দেশে ফিরতে চান খালেদা পুত্র তারেক
ঢাকা: গুরুতর অসুস্থ বিএনপি নেত্রী খালেদা জিয়া কিন্তু রাজনৈতিক অস্থিরতার জন্য আপাতত বাংলাদেশে ফিরতে পারছেন না বিএনপির সভাপতি তথা খালেদা পুত্র তারেক রেহমান। এই প্রসঙ্গে তিনি জানিয়েছেন, তাঁর অসুস্থ মায়ের জন্য প্রত্যেকের প্রার্থনা কামনা করলেও দেশে ফেরার ইচ্ছা থাকলেও এখনও দেশে ফিরতে পারছেন না তিনি।
গতকাল অর্থাৎ শনিবার একটি ফেসবুক পোস্টে তিনি কিছুটা আক্ষেপের সুরেই লেখেন, এখনকার রাজনৈতিক পরিস্থিতির জন্য তিনি বহুদিন ধরেই দেশে ফেরার অপেক্ষা করছেন।
এই প্রসঙ্গে তিনি লেখেন, “বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী এবং জাতীয় নেত্রী খালেদা জিয়া গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে আইসিইউ-তে ভর্তি রয়েছেন। দেশের প্রত্যেক নাগরিককে রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে উঠে তাঁর সুস্থতার জন্য প্রার্থনা করতে বলছি।” এছাড়াও তিনি জানান, ওই দেশের মুখ্য উপদেষ্টা জিয়ার সুস্থতার জন্য সবরকম সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছেন।
advertisement
advertisement
আরও পড়ুন: ‘একটা চুল ছোঁয়ার সাহসও নেই’, ইমরানের অসুস্থতার জল্পনা উড়িয়ে দিলেন বোন!
এই প্রসঙ্গে খালেদা পুত্র আরও লেখেন, “জিয়া পরিবারের পক্ষ থেকে আমরা প্রত্যেককে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি যারা বেগম খালেদা জিয়ার সুস্থতার কামনা চেয়ে প্রার্থনা করেছেন। একইসঙ্গে আমরা চাইছি তাঁর দ্রুত সুস্থতার।”
জানা গিয়েছে, বিএনপি নেত্রীকে বাংলাদেশ এবং দেশের বাইরের সেরা ডাক্তারদের থেকে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।
advertisement
এরপরেই তাঁর লেখায় ফুটে ওঠে দেশে ফেরার আকুতি। তিনি লেখেন, “এই সংকটময় পরিস্থিতিতে ছোট বাচ্চার মতো আমি আমার মায়ের স্নেহের স্পর্শ মিস করছি। আমার পরিবার অনেকদিন ধরেই অপেক্ষা করছে দেশের রাজনৈতিক পরিস্থিতি একদিন ঠিক হবে এবং আমি নিজের দেশে ফিরতে পারব।”
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
গুরুতর অসুস্থ খালেদা জিয়া, দেশে ফেরার আকুতি নিয়ে ফেসবুকে পোস্ট করলেন পুত্র তারেক!
Next Article
advertisement
Narendra Modi Invites Tarique Rahman to India: 'ভারত সফরে আসুন', তারেক রহমানের হাতে মোদির আমন্ত্রপত্র দিয়ে এলেন দূত ওম বিড়লা!
'ভারতে আসুন', তারেক রহমানের হাতে মোদির আমন্ত্রপত্র দিয়ে এলেন দূত ওম বিড়লা!
  • বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের শপথগ্রহণ অনুষ্ঠানে ভারতের প্রতিনিধি হয়ে উপস্থিত থাকলেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা৷ একই সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পক্ষ থেকে তারেক রহমানের হাতে ভারতে আসার আমন্ত্রণপত্রও তুলে দিয়েছেন লোকসভার অধ্যক্ষ৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement