advertisement

অনলাইনে গেম খেলে কোটিপতি এই বালক! জেনে নিন সেই গেমের নাম...

Last Updated:
#মার্কিন যুক্তরাষ্ট্র: গেম খেলে মাত্র ১৪ বছর বয়সেই কোটিপতি হয়েছেন এক বালক। সারা দুনিয়ার মা-বাবা যখন ছেলে মেয়েদের অতিরিক্ত খেলাধূলা নিয়ে দুশ্চিন্তা করছেন। তখন এই বালকের মা-বাবা প্রতি বছর গুনছেন কাড়ি কাড়ি টাকা। প্রতি বছর এই বালক শুধু অনলাইনে গেম খেলেই আয় করে দেড় কোটি টাকা।
গ্রিফিন স্পাইকোস্কি নামের এক মার্কিন কিশোর দিনে প্রায় ১৮ ঘণ্টা সময় অনলাইন ভিডিও গেম খেলে । এ ছাড়াও, অনলাইন গেমের ভিডিও করে নিজের ইউটিউব চ্যানেলে নিয়মিত পোস্ট করে সে। গ্রিফিনের ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবারের সংখ্যা ১২ লাখেরও (১.২ মিলিয়ন) বেশি আর মোট ভিউ-এর সংখ্যা ৭ কোটি ১০ লাখেরও (৭১ মিলিয়ন) বেশি। নিজের ইউটিউব চ্যানেল আর অনলাইন গেমের পুরস্কার মূল্য মিলিয়ে ২০১৮ সালে গ্রিফিনের মোট আয় ২ লাখ মার্কিন ডলারথ সম্প্রতি ইউটিউবে একটি সাক্ষাত্‍কারে গ্রিফিনের মা ক্যাথলিন কনলি জানান, ছেলের এই সাফল্য তাকে অবাক করে দিয়েছে। তিনি বুঝে গিয়েছেন, অনলাইন গেমের দুনিয়ায় গ্রিফিন আরও উন্নতি করবে। জানা গিয়েছে, গ্রিফিনের এই বিপুল অর্থ উপার্জনের চাপে সম্প্রতি একজন আর্থিক উপদেষ্টা নিয়োগ করতে হয়েছে।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
অনলাইনে গেম খেলে কোটিপতি এই বালক! জেনে নিন সেই গেমের নাম...
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement