advertisement

বিমানে হঠাৎ আগুন, প্রাণ বাঁচাতে ডানার উপরে দাঁড়িয়ে যাত্রীরা! ভয়ঙ্কর দৃশ্য, দেখুন ভিডিও

Last Updated:

সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গিয়েছে, দ্রুত আগুনের শিখা এবং কালো ধোঁয়ায় ঢেকেছে গোটা বিমানটি৷

বিমানে আগুন, ডানায় আশ্রয় যাত্রীদের৷
বিমানে আগুন, ডানায় আশ্রয় যাত্রীদের৷
বিমানবন্দরে দাঁড়িয়ে থাকা বিমানে হঠাৎ আগুন৷ কালো ধোঁয়ায় ঢাকল চারপাশ৷ আতঙ্কিত যাত্রীরা প্রাণে বাঁচতে আশ্রয় নিলেন বিমানের ডানার উপরে৷
এমনই আতঙ্কের পরিস্থিতির সৃষ্টি হল আমেরিকার ডেনভার আন্তর্জাতিক বিমানবন্দরে৷ শেষ পর্যন্ত অবশ্য নিরাপদেই সব যাত্রীদের বিমানটি থেকে বের করে আনা হয়৷
advertisement
advertisement
সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গিয়েছে, দ্রুত আগুনের শিখা এবং কালো ধোঁয়ায় ঢেকেছে গোটা বিমানটি৷ আগুন নেভানোর চেষ্টা করছেন বিমানবন্দরের কর্মীরা৷ অন্য একটি ভিডিওতে দেখা গিয়েছে, আতঙ্কিত যাত্রীরা বিমানের ডানার উপরে ভিড় করে দাঁড়িয়ে আছেন৷ সেখান থেকেই তাঁদের উদ্ধারের চেষ্টা চলছে৷
জানা গিয়েছে, মাঝ আকাশেই বিমানটির ইঞ্জিনে বিভ্রাট দেখা দেয়৷ ওড়ার সময় বিমানে মৃদু ঝাঁকুনি অনুভব করেন পাইলট৷ এর পরেই ডেনভার বিমানবন্দরে সেটি জরুরি অবতরণ করে৷ বিমানবন্দরে অবতরণ করার পর পরই বিমানটির ইঞ্জিনে আগুন ধরে যায়৷ ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছে ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশ বা এফএএ৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
বিমানে হঠাৎ আগুন, প্রাণ বাঁচাতে ডানার উপরে দাঁড়িয়ে যাত্রীরা! ভয়ঙ্কর দৃশ্য, দেখুন ভিডিও
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement