advertisement

Holi 2025 Restrictions: রংয়ের উৎসবে সীমা ছা়ড়ালেই বিপদ, জোড়া নিষেধাজ্ঞা জারি পুলিশের! কী কী করা যাবে না?

Last Updated:

কলকাতা পুলিশ এলাকায় সর্বত্রই দিনভর গাড়ি এবং মোটরসাইকেলে করেও নজরদারি চলবে৷ গঙ্গার ঘাট এবং শহরের বড় জলশয়গুলিতেও থাকবে পুলিশের নজরদারি৷

প্রতীকী ছবি৷
প্রতীকী ছবি৷
কলকাতা: উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে৷ তার মধ্যেই পড়েছে দোল যাত্রা এবং হোলি৷ তাই রংয়ের উৎসবে বেশ কিছু বিধিনিষেধ জারি করল কলকাতা পুলিশ৷
কলকাতা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, দোল বা হোলি উপলক্ষে কোথাও তারস্বরে মাইক বাজানো যাবে না৷ ডিজে-র ব্যবহারের উপরেও নিষেধাজ্ঞা জারি করেছে লালবাজার৷ কোথাও শব্দ বিধি ভেঙে জোরে মাইক বা ডিজে-র ব্যবহার হলেই কড়া পদক্ষেপ করবে পুলিশ৷
রংয়ের উৎসবকে কেন্দ্র করে শহরের কোথাও যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে এবং অশান্তি না ছড়ায়, তা নিশ্চিত করতেও কড়া ব্যবস্থা নিয়েছে পুলিশ৷ আজ সকাল থেকে শহর জুড়ে প্রায় চার হাজার পুলিশকর্মী মোতায়েন করা থাকবে৷ শহরের বিভিন্ন রাস্তায় থাকবে পুলিশ পিকেট৷
advertisement
advertisement
এর পাশাপাশি কলকাতা পুলিশ এলাকায় সর্বত্রই দিনভর গাড়ি এবং মোটরসাইকেলে করেও নজরদারি চলবে৷ গঙ্গার ঘাট এবং শহরের বড় জলশয়গুলিতেও থাকবে পুলিশের নজরদারি৷ তৈরি থাকবে বিপর্যয় মোকাবিলা দল৷ থানা স্তরেও থাকবে নজরদারি৷
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Holi 2025 Restrictions: রংয়ের উৎসবে সীমা ছা়ড়ালেই বিপদ, জোড়া নিষেধাজ্ঞা জারি পুলিশের! কী কী করা যাবে না?
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement