advertisement

লন্ডনে দুর্গামূর্তির সামনে 'সুভা হোনে না দে' গানের সঙ্গে পুরোহিতের উদ্দাম নাচ! ভিডিও মারাত্মক ভাইরাল

Last Updated:

পুরোহিতের এই নাচ দেখতেই আরও মানুষ ভিড় জমাচ্ছেন!

#লন্ডন: পুরোহিত মানেই গম্ভীর মুখে কঠিন কঠিন সংস্কৃত শ্লোক উচ্চারণ! এই ছবিই তো মনে ভাসে সকলের৷ তবে এসব কিছুকে ছাপিয়ে গেলেন এই পুরোহিত মশাই৷ উত্তর আয়ারল্যান্ডের বেলফাস্ট দুর্গা মহোৎসবে ফাটিয়ে নাচলেন হিন্দি গানের সঙ্গে৷ একেবারে দুর্গামূর্তির সামনেই৷ এমন ভিডিও ভাইরাল না হয়ে পারে৷ দর্শনার্থীরা ভিড় জমালেন সেই নাচ দেখতে৷ মোবাইল অন করে শ্যুট করলেন ভিডিও৷ পুরোহিতের এমন নাচ দেখে আপনিও মজা পাবেন৷
তবে এদের পরিচয় জানলে আরও অবাক হবেন৷ যিনি ঘিয়ে রঙের ধুতি পরেছেন তাঁর নাম ডঃ অনুষ্টুপ বন্দ্যোপাধ্যায়৷ পেশায় চিকিৎসক৷ অন্যজনের নাম দেবকুমার মুখোপাধ্যায়৷ শখের পুরোহিত এই দু’জনই৷ অবসর সময় এবং দুর্গাপুজোতে এরাই নিয়মনিষ্ঠা ভরে পুজোটা সারেন৷ কথাতেই তো আছে, যিনি রাঁধেন তিনিও চুলও বাঁধেন৷ তাই পুরোহিত-ডাক্তারবাবুও পুজোর মাঝে মাঝে এমন নেচে নেন৷
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
লন্ডনে দুর্গামূর্তির সামনে 'সুভা হোনে না দে' গানের সঙ্গে পুরোহিতের উদ্দাম নাচ! ভিডিও মারাত্মক ভাইরাল
Next Article
advertisement
West Bengal Weather Update: বসন্তে বৃষ্টির সম্ভাবনা ! সোম ও মঙ্গলবার দক্ষিণবঙ্গের চার ও উত্তরবঙ্গে তিন জেলায় বৃষ্টির সম্ভাবনা
বসন্তে বৃষ্টির সম্ভাবনা ! সোম ও মঙ্গলবার দক্ষিণবঙ্গের চার ও উত্তরবঙ্গে তিন জেলায় বৃষ্টির
  • বসন্তে বৃষ্টির সম্ভাবনা !

  • সোম ও মঙ্গলবার দক্ষিণবঙ্গের চার ও উত্তরবঙ্গে তিন জেলায় বৃষ্টির সম্ভাবনা

  • জেনে নিন আবহাওযার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement