advertisement

রক্তাক্ত নির্বাচন 'ওয়াঘার ওপারে'! কোয়েট্টায় বিস্ফোরণে মৃত বেড়ে ৩৪

Last Updated:

জিও টিভি-র খবর অনুযায়ী, বিস্ফোরণটি আত্মঘাতী ও জোরাল ছিল৷ তীব্র ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা৷

#ইসলামাবাদ: আশঙ্কাই সত্যি হল৷ রক্ত ঝরা থামল না ভোটের দিনও৷ বুধবার পাকিস্তানের বালুচিস্তান প্রদেশের রাজধানী কোয়েট্টায় ভয়াবহ বিস্ফোরণে মৃত্যু হল কমপক্ষে ৩৪ জনের৷ গুরুতর আহত ৩৬ জন৷ এর মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক৷ ফলে মৃতের সংখ্যা বাড়তে পারে বলেই আশঙ্কা৷
আরও পড়ুন: জনসংখ্যা থেকে জল, ভোট-পরবর্তী পাকিস্তান যে সমস্যাগুলির মুখে পড়বে!
এ দিন সকালে বিস্ফোরণটি ঘটে কোয়েট্টার একটি বুথের সামনে৷ তখন বুথে ভোটের বিশাল লাইন ছিল৷ ঠিক কারা বিস্ফোরণ ঘটাল, তা এখনও জানা যায়নি৷ হাসপাতাল সূত্রের খবর, আহত ৩৬ জনের চিকিত্‍‌সা চলছে৷ গোটা এলাকা ঘিরে ফেলেছে নিরাপত্তা বাহিনী৷
জিও টিভি-র খবর অনুযায়ী, বিস্ফোরণটি আত্মঘাতী ও জোরাল ছিল৷ তীব্র ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা৷ অন্যদিকে খাইবার-পাখতুনখোয়ায় দুটি রাজনৈতিক দলের সংঘর্ষে ইমরান খানের তেহরিক-ই-ইনসাফ দলের এক কর্মীর গুলিতে মৃত্যু হয়েছে৷ সিন্ধ প্রদেশের লারকানায় পোলিং স্টেশনের সামনে পৃথক আরেকটি বিস্ফোরণে আহত হয়েছেন ৩ জন৷ এই এলাকাতেই পাকিস্তানের বিখ্যাত ভুট্টো পরিবারের বাড়ি৷
advertisement
advertisement
হিংসা সামলাতে প্রায় ৩ লক্ষ ৭০ হাজার নিরাপত্তারক্ষী মোতায়েন করা হয়েছে৷ পাকিস্তানের সাধারণ নির্বাচনে বহু কট্টরপন্থী ও জঙ্গি নেতাও ভোটে লড়ছে৷ তাত্‍‌পর্যপূর্ণ বিষয় হল, পাকিস্তানে এখনও পর্যন্ত কোনও প্রধানমন্ত্রী তাঁর পদের নির্দিষ্ট মেয়াদ শেষ করতে পারেননি৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
রক্তাক্ত নির্বাচন 'ওয়াঘার ওপারে'! কোয়েট্টায় বিস্ফোরণে মৃত বেড়ে ৩৪
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement