advertisement

জড়িয়ে ধরলেন পাক সেনাপ্রধানকে! ইমরান-শপথে গিয়ে আর যা যা করলেন সিধু

Last Updated:

দেখা যায়, সিধু বসে রয়েছেন পাক অধিকৃত কাশ্মীরের প্রেসিডেন্ট মাসুদ খানের পাশেই৷ বসার আগে পাক সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়ার সঙ্গে কোলাকুলি ও আড্ডায় মাতেন সিধু৷ এরপরই তীব্র সমালোচনা শুরু হয়ে যায় ভারতে৷

#ইসলামাবাদ: পাকিস্তানের প্রধানমন্ত্রী পদে ইমরান খানের শপথগ্রহণ অনুষ্ঠানে গিয়ে পাকিস্তানের সেনাপ্রধানের সঙ্গে কোলাকুলি করে বিতর্ক তৈরি করলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ও পাঞ্জাবের মন্ত্রী নভজ্যোত সিং সিধু৷ এমনকী পাকিস্তান অধিকৃত কাশ্মীরের প্রেসিডেন্টের পাশের সিটেই জায়গা দেওয়া হয় সিধুকে৷
আরও পড়ুন: 'ভারত-পাক শান্তিরক্ষার অন্যতম কারিগর ছিলেন বাজপেয়ী': ইমরান খান
নীল শ্যুট ও গোলাপী পাগড়িতে সিধু হাজির ছিলেন ইমরানের শপথগ্রহণ অনুষ্ঠানে৷ ইসলামাবাদের আইওয়ান-ই-সদর (প্রেসিডেন্ট হাউস)-এ বিলাসবহুল আয়োজন করা হয়৷ স্থানীয় সময় সকাল সাড়ে ৯টার কিছু পরে শুরু হয় শপথগ্রহণ অনুষ্ঠান৷ কোরান পাঠ ও পরে পাকিস্তানের জাতীয় সঙ্গীত শেষে ছাই রঙের শেরওয়ানি পড়ে স্টেজে ওঠেন ইমরান৷
advertisement
advertisement
দেখা যায়, সিধু বসে রয়েছেন পাক অধিকৃত কাশ্মীরের প্রেসিডেন্ট মাসুদ খানের পাশেই৷ বসার আগে পাক সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়ার সঙ্গে কোলাকুলি ও আড্ডায় মাতেন সিধু৷ এরপরই তীব্র সমালোচনা শুরু হয়ে যায় ভারতে৷ জম্মু-কাশ্মীর কংগ্রেসের প্রধান গুলাম আহমেদ মীর বলেন, ‘উনি একজন দায়িত্বজ্ঞান সম্পন্ন মানুষ ও একজন মন্ত্রী৷ উনিই বলতে পারবেন, এটা কেন করলেন৷ কিন্তু উনি ওই কোলাকুলি এড়াতে পারতেন৷’
advertisement
দেখুন সেই দৃশ্য:
যদিও সিধু চেনা মেজাজেই ছিলেন শপথগ্রহণ অনুষ্ঠানে৷ পাকিস্তানের একটি সংবাদমাধ্যমকে তিনি কবিতা করে বলেন, ‘আমি এখানে রাজনৈতিক নেতা হিসেবে আসিনি৷ এসেছি একজন বন্ধু হিসেবে৷ আমার বন্ধু ইমরানের খুশির ভাগীদার হতে এসেছি৷ হিন্দুস্তান জিবে, পাকিস্তান জিবে৷ আমি ইমরান সাহেবকে একটি কাশ্মীরি শাল উপহার দিয়েছি৷’
advertisement
ইমরানের শপথগ্রহণ অনুষ্ঠানে সিধু ছাড়াও সুনীল গাভাস্কার ও কপিল দেবের আমন্ত্রণ ছিল৷ কিন্তু তাঁরা ব্যক্তিগত কাজ আছে শেষ মুহূর্তে পাকিস্তান সফর বাতিলর করেছেন৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
জড়িয়ে ধরলেন পাক সেনাপ্রধানকে! ইমরান-শপথে গিয়ে আর যা যা করলেন সিধু
Next Article
advertisement
Mamata Banerjee-Abhishek Banerjee Meeting: কারা যাচ্ছেন রাজ্যসভায়? দেড় ঘণ্টারও বেশি সময় কালীঘাটের বাড়িতে মমতা-অভিষেক বৈঠকে আলোচনা
কারা যাচ্ছেন রাজ্যসভায়? দেড় ঘণ্টারও বেশি সময় কালীঘাটের বাড়িতে মমতা-অভিষেক বৈঠকে আলোচনা
  • দুপুর তিনটের পর থেকে এই বৈঠক হয় কালীঘাটের বাড়িতে

  • বিধানসভা ভোটের প্রার্থী তালিকা নিয়ে প্রাথমিকভাবে আলোচনা হয়েছে, সূত্রের খবর

  • পাশাপাশি রাজ্যসভা ভোটের প্রাথী নিয়েও আলোচনা বলেই সূত্রের খবর

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement