advertisement

Volcano: বিশ্বের সবচেয়ে বড় আগ্নেয়গিরি থেকে বেরোতে শুরু করল লাভা, ঘনাচ্ছে অভিশপ্ত দিন

Last Updated:

Volcano: ইউএসজিএস জানিয়েছে, ১৮৪৩ সালের পর থেকে এখন পর্যন্ত বিশ্বের সবচেয়ে বড় সক্রিয় এই আগ্নেয়গিরি থেকে ৩৩ বার লাভা উদ্‌গিরণের ঘটনা ঘটেছে।

ভয়ঙ্কর অবস্থা
ভয়ঙ্কর অবস্থা
#নিউ ইয়র্ক: বিশ্বের সবচেয়ে বড় সক্রিয় আগ্নেয়গিরি মাউনা লোয়ায় গত চার দশকের মধ্যে প্রথমবারের মতো লাভা উদ্‌গিরণ শুরু হয়েছে। আগ্নেয়গিরিটির অবস্থান আমেরিকার হাওয়াইতে। রবিবার রাতে আগ্নেয়গিরিটিতে লাভা উদ্‌গিরণ শুরু হয়। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, লাভার প্রবাহ আগ্নেয়গিরির জ্বালামুখের আশপাশে রয়েছে। আপাতত তা নিম্নাঞ্চলে ছড়িয়ে পড়ার ঝুঁকি কম।
সোমবার মার্কিন ভূতাত্ত্বিক প্রতিষ্ঠান (ইউএসজিএস) সতর্ক করে বলেছে, পরিস্থিতি যে কোনও সময় মারাত্মক রূপ ধারণ করতে পারে। তবে এখন পর্যন্ত আশপাশ এলাকার লোকজন সরিয়ে নেওয়ার কাজ শুরু হয়নি।
advertisement
ইউএসজিএস জানিয়েছে, ১৮৪৩ সালের পর থেকে এখন পর্যন্ত বিশ্বের সবচেয়ে বড় সক্রিয় এই আগ্নেয়গিরি থেকে ৩৩ বার লাভা উদ্‌গিরণের ঘটনা ঘটেছে। সর্বশেষ ১৯৮৪ সালে আগ্নেয়গিরিটি থেকে টানা ২২ দিন লাভা উদ্‌গিরণ হয়েছিল।
advertisement
ওই সময় আগ্নেয়গিরি থেকে মাত্র সাত কিলোমিটার দূরে হিলো শহরে লাভা ছড়িয়ে পড়েছিল।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
Volcano: বিশ্বের সবচেয়ে বড় আগ্নেয়গিরি থেকে বেরোতে শুরু করল লাভা, ঘনাচ্ছে অভিশপ্ত দিন
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement