advertisement

সুখবর ! করোনার ভ্যাকসিন তৈরি করবে জনসন অ্যান্ড জনসন, কবের মধ্যে তা পাওয়া যাবে ?

Last Updated:

সোমবার এই ঘোষণার পরেই সংস্থার শেয়ারের দাম একলাফে বেড়েছে প্রায় ৮ শতাংশ ৷

#নিউইয়র্ক: গোটা বিশ্বের কাছে সুখবর ! করোনা ভাইরাসের ভ্যাকসিন তৈরি করবে জনসন অ্যান্ড জনসন ৷ সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে এ বছর সেপ্টেম্বরের মধ্যেই মানব দেহে ট্রায়াল দেওয়ার কাজ শুরু হয়ে যাবে ৷ আগামী বছরের গোড়ার দিকেই ভ্যাকসিন তৈরির কাজ সম্পূর্ণ হয়ে যাবে ৷ সোমবার এই ঘোষণার পরেই সংস্থার শেয়ারের দাম একলাফে বেড়েছে প্রায় ৮ শতাংশ ৷
বিশ্বজুড়ে চলছে এখন করোনা ত্রাস ৷ এই মারণ ভাইরাসের প্রতিষেধক কবে তৈরি হবে ? সবার মনেই এখন চলছে এই প্রশ্ন ৷ এই অবস্থায় গোটা বিশ্বের কাছেই সুখবর এনেছে জনসন অ্যান্ড জনসন ৷ যদিও এই সংস্থা আদতে ওষুধ প্রস্তুতকারক সংস্থা নয়। তা সত্ত্বেও কোভিড-১৯ এর টিকা তৈরির ক্ষেত্রে প্রথম এগিয়ে আসে জনসন অ্যান্ড জনসনই। মার্কিন যুক্তরাষ্ট্র সরকারের বায়োমেডিক্যাল অ্যাডভান্সড রিসার্চ অ্যান্ড ডেভালপমেন্ট অথারিটি এই জন্য এক বিলিয়ান ডলার খরচ করছে ৷
advertisement
এদিকে কোভিড-১৯-এর প্রতিষেধক তৈরিতে উঠে পড়ে লেগেছে চিনও ৷ তারা পরীক্ষায় প্রায় সফল হয়েছে বলেও দাবি সেদেশের  গবেষকদের ৷ চিনের ইউহানে এই পরীক্ষা সফল হলে তারা অন্যান্য দেশেও করোনা ভ্যাকসিন তৈরির গবেষনা চালাবে বলে জানিয়েছেন চিনের গবেষকরা ৷ গত ১৬ মার্চ ইউহানে ভ্যাকসিনের প্রথম ধাপের পরীক্ষা শুরু হয়েছে। এপ্রিলে তার ফলাফল হাতে আসার কথা।
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
সুখবর ! করোনার ভ্যাকসিন তৈরি করবে জনসন অ্যান্ড জনসন, কবের মধ্যে তা পাওয়া যাবে ?
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement