advertisement

আফগানিস্তানের পর এবার ইরাক থেকেও সেনা সরিয়ে নিতে চায় আমেরিকা

Last Updated:

US combat mission in Iraq to conclude by year end: বর্তমানে ইরাক জুড়ে প্রায় ২৫০০ সেনা মোতায়েন রয়েছে আমেরিকার ৷

বাগদাদ: শুধু আফগানিস্তানই নয়, এবার ইরাক থেকেও ধীরে ধীরে সেনা সরানোর সিদ্ধান্ত নিল আমেরিকা ৷ চলতি বছরের শেষেই ইরাক থেকে সেনা দেশে ফিরিয়ে নেবে আমেরিকা ৷ সম্প্রতি ইরাকের প্রধানমন্ত্রী মুস্তাফা-আল-খাদিমির সঙ্গে বৈঠকের পর এমন সিদ্ধান্তই নিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন ৷ বর্তমানে ইরাক জুড়ে প্রায় ২৫০০ সেনা মোতায়েন রয়েছে আমেরিকার ৷
আইএস জঙ্গি গোষ্ঠীর বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে ইরাকি সেনাকে প্রশিক্ষণ-সহ আরও নানা ভাবেই সাহায্যের কথা ঘোষণা করেছেন বাইডেন ৷ তবে সরাসরি সেনা অভিযান আর নয় বলেই জানিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ৷ ফলে আফগানিস্তানের পর এবার ইরাকও আমেরিকার সেনাদের থেকে মুক্ত হতে চলেছে এ বছর ৷
অক্টোবরেই ইরাকের গণ-নির্বাচন। সেই নির্বাচন যাতে সুষ্ঠভাবে হয় তার জন্য আমেরিকা বাগদাদ, রাষ্ট্রপুঞ্জ ও গাল্ফ কো-অপারেশন কাউন্সিল-এর সঙ্গে নিয়মিত আলোচনা চালাচ্ছে। ইরাকে যাতে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয় তার জন্য সব রকম চেষ্টা করবে আমেরিকা। এমনটাই আশ্বস্ত করেছেন বাইডেন ৷
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
আফগানিস্তানের পর এবার ইরাক থেকেও সেনা সরিয়ে নিতে চায় আমেরিকা
Next Article
advertisement
Civic Volunteer: স্ত্রীকে আনতে যাচ্ছিলেন, মাঝপথে কুকুরের তাড়া! কালনায় সিভিক ভলেন্টিয়ারের মর্মান্তিক পরিণতি
স্ত্রীকে আনতে যাওয়ার পথে কুকুরের তাড়া! কালনায় সিভিক ভলেন্টিয়ারের মর্মান্তিক পরিণতি
  • মোটরসাইকেলকে কুকুরের তাড়া, পালাতে গিয়ে দুর্ঘটনা৷

  • কালনায় পথ দুর্ঘটনায় মৃত সিভিক ভলেন্টিয়ার৷

  • কুকুরের উপদ্রব নিয়ে সরব স্থানীয় বাসিন্দারা৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement