advertisement

Benjamin Netanyahu: মোদির সঙ্গে দীর্ঘক্ষণ ফোনে কথা, ভারতকে ধন্যবাদ জানালেন ইজরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু!

Last Updated:

কয়েকদিন আগেই ইজরায়েল সফরে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ ইজরায়েলের সংসদ নেসেটেও বক্তব্য রাখেন তিনি৷

নরেন্দ্র মোদির সঙ্গে বেঞ্জামিন নেতানিয়াহু৷
নরেন্দ্র মোদির সঙ্গে বেঞ্জামিন নেতানিয়াহু৷
পশ্চিম এশিয়ার পরিস্থিতি সম্পর্কে তাঁর সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দীর্ঘক্ষণ ফোনে কথা হয়েছে বলে জানালেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু৷
একই সঙ্গে ইরানের বিরুদ্ধে লড়াইয়ে ইজরায়েল এবং ইহুদি সম্প্রদায়ের মানুষের পাশে থাকার জন্যও প্রধানমন্ত্রী মোদিকে ধন্যবাদ জানিয়েছেন নেতানিয়াহু৷
শনিবার ইজরায়েল এবং আমেরিকার যৌথ হামলার প্রত্যাঘাতে ইজরায়েলের একাধিক জায়গায় মিসাইল হামলা চালিয়েছে ইরান৷ সেরকমই একটি জায়গায় দাঁড়িয়ে নেতানিয়াহু সংবাদমাধ্যমকে জানিয়েছেন, তাঁর সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ফোনে কথা হয়েছে৷
advertisement
আমি আমাদের বড় বন্ধু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে কথা বলেছি৷ গতকাল তাঁর সঙ্গে আমার দীর্ঘক্ষণ আলোচনা হয়েছে৷ ইজরায়েল এবং ইহুদি সম্প্রদায়ের মানুষের পাশে থাকার জন্য এবং ভারতের গভীর বন্ধুত্বের জন্য আমি তাঁকে ধন্যবাদ জানাই৷ তাঁর সঙ্গে আমার কী কথা হয়েছে আমি বিশদে বলব না, কিন্তু আমি এই অঞ্চল এবং তার বাইরেরও অনেক রাষ্ট্রনেতাদের সঙ্গে পরিস্থিতি নিয়ে আলোচনা করেছি৷
advertisement
এর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও এক্স হ্যান্ডেলে নেতানিয়াহুর সঙ্গে আলোচনার কথা জানিয়েছিলেন৷ মোদি জানিয়েছিলেন, সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে ভারতের উদ্বেগ এবং সাধারণ নাগরিকদের নিরাপত্তা সুনিশ্চিত করার দাবি জানান তিনি৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
Benjamin Netanyahu: মোদির সঙ্গে দীর্ঘক্ষণ ফোনে কথা, ভারতকে ধন্যবাদ জানালেন ইজরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু!
Next Article
advertisement
Mamata Banerjee: ‘অভিষেকের মা এসে বলল ‘দিদি, দিদি! ৫০০ টাকা দেবে...’ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প শুরুর 'আইডিয়া' জানালেন মমতা! ভোট প্রচারে মুগ্ধ মহিলারা
‘অভিষেকের মা এসে বলল ‘দিদি, দিদি! ৫০০ টাকা দেবে...’ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প শুরুর 'আইডিয়া' জানালেন মমতা!
  • বুধবার তিন জায়গা থেকে নির্বাচনী প্রচার করলেন মমতা বন্দ্যোপাধ্যায়

  • তৃণমূল নেত্রী জানালেন কীভাবে লক্ষ্মীর ভান্ডার চালু করার কথা তাঁর মাথায

  • বিজেপিকে ফের এসআইআর নিয়ে তোপ দাগলেন মমতা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement