advertisement

ট্রাম্প-পুতিনের প্রায় এক ঘণ্টা ফোনে কথা ! ইরান যুদ্ধ তাড়াতাড়ি শেষ করার প্রস্তাব রাশিয়ার

Last Updated:

Putin Shares Proposals To End Iran War Quickly: জানা গিয়েছে, দুই রাষ্ট্রপ্রধানের মধ্যে প্রায় ঘণ্টাখানেক এই বিষয় নিয়ে আলোচনা হয়। ক্রেমলিনের পক্ষ থেকে দাবি করা হয়েছে, আমেরিকার পক্ষ থেকে এই ফোনকলের উদ্যোগ নেওয়া হয়েছিল। যুদ্ধ দ্রুত শেষ করতে রাশিয়ান প্রেসিডেন্ট কিছু প্রস্তাব দিয়েছেন বলেও দাবি করা হচ্ছে।

ট্রাম্প-পুতিনের ঘণ্টাব্যাপী ফোনালাপ (Photo: Reuters)
ট্রাম্প-পুতিনের ঘণ্টাব্যাপী ফোনালাপ (Photo: Reuters)
নয়াদিল্লি: মধ্যপ্রাচ্যের সংঘর্ষ এখনও অব্যাহত। আমেরিকা-ইজরায়েল বনাম ইরানের এই যুদ্ধে চিন্তিত সারা বিশ্ব। কারণটা অবশ্যই অপরিশোধিত তেল। কারণ যুদ্ধের জেরে বিভিন্ন দেশে থমকে গিয়েছে তেলের আমদানি। এমন পরিস্থিতিতে প্রায় এক ঘণ্টা ফোনে কথা বললেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইরানকে ঘিরে আমেরিকা-ইজরায়েলর যুদ্ধ এবং ইউক্রেন সংঘাত নিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে এক ঘণ্টার মতো টেলিফোনে কথা হয়েছে ডোনাল্ড ট্রাম্পের। ক্রেমলিন জানিয়েছে, এই আলোচনা ছিল ‘খোলামেলা ও গঠনমূলক।’ সোমবার, ৯ মার্চ হওয়া ওই ফোন কল গত ডিসেম্বরের পর দুই নেতার প্রথম কথোপকথন। রাশিয়ার প্রেসিডেন্টের কূটনৈতিক উপদেষ্টা ইউরি উশাকফ দেশটির সংবাদমাধ্যমকে জানান, ওয়াশিংটনের পক্ষ থেকেই আলোচনার জন্য উদ্যোগ নেওয়া হয়েছিল।
পশ্চিম এশিয়ার যুদ্ধে যে গুটিকয়েক দেশ ইরানকে সরাসরি সমর্থন করছে, সেই তালিকায় রাশিয়া অন্যতম। শোনা যাচ্ছে, ইরানকে পুতিন সব রকমের গোয়েন্দা তথ্য দিয়ে সাহায্য করছেন। কিন্তু এরই মধ্যে সোমবার গভীর রাতে যুদ্ধ থামানোর বার্তা দিয়ে আলোচনা হল ট্রাম্প ও পুতিনের মধ্যে। ইরান যুদ্ধ ছাড়াও, রাশিয়া-ইউক্রেন সংঘাত নিয়েও ফোনে কথা হয়েছে বলে জানা গিয়েছে।
advertisement
advertisement
জানা গিয়েছে, দুই রাষ্ট্রপ্রধানের মধ্যে প্রায় ঘণ্টাখানেক এই বিষয় নিয়ে আলোচনা হয়। ক্রেমলিনের পক্ষ থেকে দাবি করা হয়েছে, আমেরিকার পক্ষ থেকে এই ফোনকলের উদ্যোগ নেওয়া হয়েছিল। যুদ্ধ দ্রুত শেষ করতে রাশিয়ান প্রেসিডেন্ট কিছু প্রস্তাব দিয়েছেন বলেও দাবি করা হচ্ছে।
advertisement
বার্তাসংস্থা এএফপি তরফে জানানো হয়েছে, গত ডিসেম্বরের পর এই প্রথম দুই নেতার মধ্যে প্রায় এক ঘণ্টা ধরে বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে কথা হল।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
ট্রাম্প-পুতিনের প্রায় এক ঘণ্টা ফোনে কথা ! ইরান যুদ্ধ তাড়াতাড়ি শেষ করার প্রস্তাব রাশিয়ার
Next Article
advertisement
‘যুদ্ধ কবে শেষ হবে, তা নিয়ে সিদ্ধান্ত নেব আমরা...’, ট্রাম্পের মন্তব্যের পরে বিবৃতি দিয়ে জানাল ইরানের IRGC বাহিনী
‘যুদ্ধ কবে শেষ হবে, তা নিয়ে সিদ্ধান্ত নেব আমরা...’, ট্রাম্পের মন্তব্যের পরে জবাব ইরানের
  • ‘যুদ্ধ কবে শেষ হবে, তা নিয়ে সিদ্ধান্ত নেব আমরা...’

  • ট্রাম্পের মন্তব্যের পরে জবাব ইরানের

  • ট্রাম্পের মন্তব্যের পরে বিবৃতি দিয়ে জানাল ইরানের IRGC বাহিনী

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement