advertisement

Iran-Israel War: স্কুলে হামলা ইজরায়েল-আমেরিকার, মৃত ৮৫ জন ছাত্রী! দাবি ইরানের

Last Updated:

Iran-Israel War: ইরানের দাবি, বালিকা বিদ্যালয়ে হামলা চালিয়েছে আমেরিকা এবং ইজয়ারেল৷ বিমান হামলায় মৃত্যু হয়েছে কমপক্ষে ৪০ জন ছাত্রীর৷

স্কুলে হামলা ইজরায়েল-আমেরিকার, মৃত ৪০ জন ছাত্রী! দাবি ইরানের  (Image Credits: Majid Asgaripour/WANA (West Asia News Agency) via REUTERS)
স্কুলে হামলা ইজরায়েল-আমেরিকার, মৃত ৪০ জন ছাত্রী! দাবি ইরানের (Image Credits: Majid Asgaripour/WANA (West Asia News Agency) via REUTERS)
তেহরান: ইজরায়েল-ইরানের সংঘাতের জেরে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি মধ্য প্রাচ্যে৷ ইরানের উপর যৌথভাবে হামলা চালিয়েছে ইজরায়েল এবং আমেরিকা৷ পাল্টা হামলা চালিয়েছে ইরানও৷ ইরানের দাবি, মার্কিন–ইজরায়েলের যৌথভাবে একটি বালিকা বিদ্যালয়ে আঘাত হেনেছে৷ বিমান হামলায় মৃত্যু হয়েছে কমপক্ষে ৪০ জন ছাত্রীর৷
ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা আইআরএনএ জানিয়েছে, শনিবার আমেরিকা এবং ইজরায়েলের যৌথভাবে ইরানের মিনাব শহরে হামলা চালায়৷ সামরিক অভিযান শুরুর পর ইরানের ভেতরে এটাই প্রথম নিশ্চিত মৃত্যুর ঘটনা বলে জানানো হয়েছে। বোমাবর্ষণের সময় বিদ্যালয়টি আঘাতপ্রাপ্ত হয়, যার ফলে ছাত্রীদের মৃত্যু হয় বলেই দাবি ইরানের সংবাদমাধ্যমগুলির৷
advertisement
advertisement
আমেরিকা এবং ইজরায়েলের যৌথ হামলায় ইরানের বিভিন্ন স্থানে একাধিক লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লা আল খামেইনির কার্যালয়ের নিকটবর্তী এলাকায় প্রাথমিক কিছু হামলা হয়েছে বলেও দাবি৷ এছাড়া রাজধানী তেহরানের বিভিন্ন অংশে বিস্ফোরণের শব্দ শোনা যায় এবং শহরের কিছু এলাকায় ধোঁয়া উঠতে দেখা গিয়েছে৷
প্রসঙ্গত, শনিবার ভোরে ইরানে হামলা চালায় ইজরায়েল। এই হামলাকে ইজরায়েল ‘আগাম প্রতিরোধমূলক হামলা’ (প্রি-এম্পটিভ অ্যাটাক) বলে ব্যাখ্যা করা হয়েছে৷ যদিও ইজরায়েলের দাবি ছিল এই হামলায় হাত রয়েছে আমেরিকার৷ এবার প্রকাশ্যে ইরানে হামলার কথা স্বীকার করে নিলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প৷ মার্কিন প্রেসিডেন্টের কথায়, “একটি জঙ্গিরাষ্ট্রের হাতে কোনও ভাবেই পরমাণু অস্ত্র থাকতে পারে না।” এবার পাল্টা অপারেশন ‘ট্রু প্রমিস ৪’ লঞ্চের কথা ঘোষণা করল ইরান৷ তেহরানের লক্ষ্য আমেরিকার সেনা ছাউনি৷
advertisement
ইজরায়েলের রাজধানী তেল আভিভেও সাইরেন বাজানো হয়, কারণ ইজরায়েল ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কার কথা জানায়। ইজরায়েলের সেনাবাহিনী (IDF) এক বিবৃতিতে জানায়, সারা দেশে সাইরেন বাজানো হয়েছে এবং মোবাইল ফোনে সতর্কবার্তা পাঠিয়ে নাগরিকদের নিরাপদ আশ্রয়ের কাছাকাছি থাকতে বলা হয়েছে। জনসাধারণকে হোম ফ্রন্ট কমান্ডের নির্দেশ মেনে চলার আহ্বান জানান হয়েছে। দেশে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।
advertisement
ইরানের সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, একাধিক জায়গায় হামলা চালিয়েছে তেহরান৷ সংবাদসংস্থা রয়টার্স অনুযায়ী, দুবাইতেও বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে৷ আবু ধাবি-তেও বিস্ফোরণের শব্দ শোনা যায়। দুই বাসিন্দা সংবাদসংস্থা এএফপিকে জানান, তারা জোরাল বিস্ফোরণের আওয়াজ শুনেছেন। কাতারের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা একটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে বলে খবর। দোহা-সহ বিভিন্ন এলাকায় বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে। একইভাবে সৌদি আরবের রাজধানী রিয়াধেও বিস্ফোরণের আওয়াজ শোনা গিয়েছে বলে জানিয়েছে সংবাদসংস্থা এএফপি ।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
Iran-Israel War: স্কুলে হামলা ইজরায়েল-আমেরিকার, মৃত ৮৫ জন ছাত্রী! দাবি ইরানের
Next Article
advertisement
Nandigram Voter List: ভবানীপুরে বাদ গেল ৪৭ হাজার, নন্দীগ্রামে কত ভোটারের নাম বাদ? চূড়ান্ত তালিকার সঙ্গেই সামনে এল তথ্য
ভবানীপুরে বাদ গেল ৪৭ হাজার, নন্দীগ্রামে কত ভোটারের নাম বাদ? সামনে এল তথ্য
  • নন্দীগ্রাম থেকে বাদ গেল ১০৯৪৮ জন ভোটারের নাম৷

  • খসড়া এবং চূড়ান্ত তালিকা মিলিয়ে ১০৯৪৮টি নাম বাদ৷

  • ভবানীপুরে বাদ যায় ৪৭ হাজার ৯৪ জনের নাম৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement