advertisement

Iran-Israel Conflict: ইরান-ইজরায়েলের সংঘর্ষবিরতি ঘোষণা ট্রাম্পের, আকাশপথ খুলতেই পুনরায় পরিষেবা চালু কাতার এয়ারওয়েজের

Last Updated:

Qatar Airways reinstates flights as airspace reopens: অবশেষে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ার পর কাতারের আকাশপথ খুলে দেওয়া হয়েছে ৷ এবং কাতার এয়ারওয়েজের বিমান পরিষেবাও পুনরায় চালু হয়েছে ৷

আকাশপথ খুলতেই পুনরায় পরিষেবা চালু কাতার এয়ারওয়েজের
আকাশপথ খুলতেই পুনরায় পরিষেবা চালু কাতার এয়ারওয়েজের
দোহা: সোমবার গভীর রাতে ভারতীয় সময় অনুযায়ী সাড়ে ৩টে নাগাদ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ইরান-ইজরায়েলের যুদ্ধবিরতির ঘোষণা করেন ট্রাম্প। অনেকটা ভারত-পাকিস্তান সংঘর্ষের ইতি টানার মতোই এক্ষেত্রেও মার্কিন প্রেসিডেন্ট নিজেই ঘোষণা করেন যুদ্ধবিরতির খবর ৷ তবে ইরান বা ইজরাযেল কোনও পক্ষের তরফেই সরকারি ভাবে এ বিষয়ে কোনও বিবৃতি আসেনি। গতকাল, সোমবার রাতে কাতারে মার্কিন সেনাঘাটি লক্ষ্য করে ইরানের মিসাইল হামলার পর থেকেই কাতারের আকাশসীমা অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয় ৷ অবশেষে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ার পর কাতারের আকাশপথ খুলে দেওয়া হয়েছে ৷ এবং কাতার এয়ারওয়েজের বিমান পরিষেবাও পুনরায় চালু হয়েছে ৷
advertisement
advertisement
সোমবার মার্কিন সতর্কবার্তার পর উদ্ভূত নিরাপত্তা পরিস্থিতিতে কাতার সাময়িকভাবে নিজেদের আকাশসীমা বন্ধ ঘোষণা করে ৷ এর ফলে স্বভাবতই সমস্যায় পড়ে বিশ্বের বিভিন্ন প্রান্তের বিমান যাত্রীরা ৷ কারণ দোহা বিমানবন্দর তথা কাতার এয়ারওয়েজ বর্তমানে বিশ্বের সেরা বিমানবন্দর এবং বিমানসংস্থার তালিকায় পড়ে ৷ দোহা থেকে বিশ্বের প্রায় সর্বত্রই বিমান পরিষেবা দিয়ে থাকে বিশ্বের এই মুহূর্তে এক নম্বর বিমানসংস্থা কাতার এয়ারওয়েজ ৷ তাই আকাশসীমা বন্ধ হয়ে যাওয়ায় গোটা বিমান পরিষেবাই বিঘ্নিত হয় ৷ তবে পুনরায় বিমান পরিষেবা চালু হওয়াতে স্বস্তিতে যাত্রীরা ৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
Iran-Israel Conflict: ইরান-ইজরায়েলের সংঘর্ষবিরতি ঘোষণা ট্রাম্পের, আকাশপথ খুলতেই পুনরায় পরিষেবা চালু কাতার এয়ারওয়েজের
Next Article
advertisement
TMC: মুকুল রায়ের পর ফেলানি বসাক! রাইটার্স বিল্ডিংয়ে মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা, চিনুন তাঁকে
মুকুল রায়ের পর ফেলানি বসাক! মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা
  • নদিয়ার শান্তিপুরের আন্দোলনের অন্যতম মুখ ফেলানি বসাকের মৃত্যু।

  • ১৯৯৩ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আন্দোলনে অংশ নিয়েছিলেন।

  • ফেলানি বসাকের মেয়ের ধর্ষকদের শাস্তির দাবি আজও পূরণ হয়নি।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement