Iran-Israel Conflict: ইরানের নেতৃত্বে বড় রদবদল, নিরাপত্তা পরিষদের নতুন সচিব মোহাম্মদ বাঘের জোলঘাদর
- Published by:Salmali Das
Last Updated:
Iran-Israel Conflict: পশ্চিম এশিয়ার উত্তেজনার মাঝে ইরানের নিরাপত্তা পরিষদের নতুন সচিব হলেন মোহাম্মদ বাঘের জোলঘাদর। এই নিয়োগে দেশটির নীতিনির্ধারণে রেভলিউশনারি গার্ডের প্রভাব আরও বাড়ার ইঙ্গিত মিলছে।
পশ্চিম এশিয়ার চলমান যুদ্ধের আবহে দেশের নেতৃত্ব বড় পরিবর্তন ঘটাল ইরান। দেশের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল (SNSC)-এর নতুন সচিব হিসেবে নিয়োগ করা হয়েছে সিনিয়র সামরিক ব্যক্তিত্ব মহম্মদ বাঘের জোলঘাদরকে। আলি লারিজানির মৃত্যুর পর মহম্মদ বাঘের জোলঘাদরকে এই পদে আনা হল।
আরও পড়ুনঃ প্রেসক্রিপশন ছাড়াই রোগা হওয়ার ওষুধ খান? কোথা থেকে কিনছেন? এবার কিন্তু সতর্কবার্তা জারি করে দিল কেন্দ্রীয় সরকার! সাবধান!
জোলঘাদর ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস (IRGC)-এর প্রাক্তন কমান্ডার। তাঁর হাতে এখন দেশের অন্যতম গুরুত্বপূর্ণ নিরাপত্তা সংস্থার দায়িত্ব, যা প্রতিরক্ষা, পরমাণু নীতি এবং বিদেশনীতি সঙ্গে জড়িত। সম্প্রতি, হামলায় আলি লারিজানির মৃত্যুর পর ইরানের শীর্ষ নেতৃত্বে বড়সড় পরিবর্তন এসেছে। এই পরিস্থিতিতে জোলঘাদরের নিয়োগকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
advertisement
বিশেষজ্ঞদের মতে, এই নিয়োগ ইঙ্গিত দিচ্ছে যে ইরান ক্রমশ আরও কড়া ও নিরাপত্তা-কেন্দ্রিক নীতির দিকে এগোচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইজরায়েলের সঙ্গে উত্তেজনা বজায় থাকায় এই পরিবর্তন আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
advertisement
সাম্প্রতিক সামরিক উত্তেজনার মধ্যে ইরানের একাধিক শীর্ষ কর্মকর্তার মৃত্যুর পর এই রদবদল করা হয়েছে। ফলে সিদ্ধান্ত গ্রহণে রেভলিউশনারি গার্ডের প্রভাব আরও বাড়তে পারে বলেই মনে করা হচ্ছে।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Mar 24, 2026 5:21 PM IST










