advertisement

Iran America War: সর্বনাশ! প্রচুর বাঙালি ঘুরতে যায় যে দেশে, সে দেশের এয়ারপোর্টেই ভয়াবহ হামলা ইরানের! কোন দেশ জানেন? ঘটে গেল ভয়ঙ্কর ঘটনা

Last Updated:

Iran America War: আজারবাইজানের বিদেশ মন্ত্রক জানিয়েছে, ইরানি ড্রোন হামলায় আজারবাইজানের দুইজন বেসামরিক নাগরিক আহত হয়েছেন।

আজারবাইজানে হামলা ইরানের
আজারবাইজানে হামলা ইরানের
তেহরান: ইরানের সঙ্গে আমেরিকা ও ইজরায়েল যুদ্ধ ষষ্ঠ দিনে গড়িয়েছে। হামলা-পাল্টা হামলা অব্যাহত আছে। তেহরান, দোহা ও বৈরুতে ক্ষয়ক্ষতির চিত্র ধরা পড়েছে। বৃহস্পতিবার সকালে ইরানের রাজধানী তেহরানে তোলা নতুন কিছু ছবি পাওয়া গেছে। সেখানে আকাশে ঘন ধোঁয়া উড়তে দেখা যাচ্ছে।
এরই মধ্যে আজারবাইজানের বিদেশ মন্ত্রক জানিয়েছে, ইরানি ড্রোন হামলায় আজারবাইজানের দুইজন বেসামরিক নাগরিক আহত হয়েছেন। মন্ত্রকের তরফে জানানো হয়েছে, “একটি ড্রোন স্বায়ত্তশাসিত নাখচিবান এলাকার বিমানবন্দরের টার্মিনাল ভবনে সরাসরি হামলা চালায়, অন্য আরেকটি ড্রোন শাকারাবাদ গ্রামের একটি বিদ্যালয়ের ভবনের কাছে পড়েছে।”
advertisement
advertisement
এই ড্রোন হামলায় বিমান বন্দরের একটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং দুইজন বেসামরিক নাগরিক আহত হয়েছেন। এই ঘটনায় আজারবাইজানে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূতকে তলব করেছে সে দেশের সরকার। আজারবাইজান জানিয়েছে, “ইরানের কাছে তীব্র প্রতিবাদ জানানো হবে এবং এ বিষয়ে একটি আনুষ্ঠানিক প্রতিবাদপত্র পেশ করা হবে।”
এদিকে, বাহরাইনের মানামায় বিস্ফোরণের খবর পাওয়া গেছে। এর আগে, বৃহস্পতিবার সকালে কাতারের দোহায়ও ভয়াবহ বিস্ফোরণের খবর পাওয়া গিয়েছিল। গত শনিবার থেকে ইজরায়েল ও আমেরিকা ইরানে হামলার শুরুর পর থেকে প্রতিশোধমূলক হামলার অংশ হিসেবে ইরান উপসাগরীয় দেশগুলোতে হামলা চালাচ্ছে। অপরদিকে, ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, বৃহস্পতিবার সকালে পারস্য উপসাগরে তাদের নৌবাহিনীর যোদ্ধারা একটি মার্কিন ট্যাংকারে হামলা করেছে।
advertisement
ইসলামিক রেভোল্যুশনারি গার্ড কোরের এক বিবৃতি যেটি রাষ্ট্রীয় টেলিভিশনে পড়ে শোনানো হয়, এতে বলা হয়েছে, “পারস্য উপসাগরের উত্তরে জাহাজটিতে একটি ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে এবং বর্তমানে এটিতে আগুন জ্বলছে।” আইআরজিসি জানিয়েছে, উপসাগর থেকে ভারত মহাসাগরের মধ্যবর্তী হরমুজ প্রণালীর উপর তাদের “পূর্ণ নিয়ন্ত্রণ” রয়েছে।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
Iran America War: সর্বনাশ! প্রচুর বাঙালি ঘুরতে যায় যে দেশে, সে দেশের এয়ারপোর্টেই ভয়াবহ হামলা ইরানের! কোন দেশ জানেন? ঘটে গেল ভয়ঙ্কর ঘটনা
Next Article
advertisement
'আই ট্রাস্ট গড উইল নট গিভ মি...' রাজ্যসভার প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়ে মাদার টেরিজাকে স্মরণ রাজীব কুমারের
'আই ট্রাস্ট গড উইল নট গিভ মি...' মনোনয়ন জমা দিয়ে মাদার টেরিজাকে স্মরণ রাজীব কুমারের
  • রাজ্যসভার প্রাথী হিসেবে আজই মনোনয়ন জমা দেওয়ার দিন। বিধানসভায় মনোনয়ন জমা দিতে সকাল সকাল হাজির ছিলেন রাজীব কুমার। মনোনয়ন পত্র জমা দিয়ে মাদার টেরিজাকে উদ্ধৃত করে যা বললেন প্রাক্তন আমলা রাজীব কুমার

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement