Iran-America Conflict: হরমুজ প্রণালীর কাছে ৫ হাজার পাউন্ডের ‘বাঙ্কার-বাস্টার’ বোমা ফেলল আমেরিকা
- Published by:Rukmini Mazumder
Last Updated:
হরমুজ প্রণালীর কাছে ফের দামামা! ৫ হাজার পাউন্ডের ‘বাঙ্কার-বাস্টার’ বোমা ফেলল আমেরিকা। এইসব বোমার একেকটির ওজন ২ হাজার ২৬৭ কেজি। এগুলো শক্ত বস্তু ভেদ করে মাটির অনেক নীচে ঢুকে যেতে পারে
ইরান: হরমুজ প্রণালীর পাশে, ইরানের উপকূলে ৫,০০০ পাউন্ড (২,২৬৭ কেজি) ওজনের ‘ডিপ পেনিট্রেটর মিউনিশন’ নিক্ষেপ করল আমেরিকা। হরমুজ প্রণালীর কাছে ইরানের ক্ষেপণাস্ত্র ঘাঁটিগুলিকে লক্ষ্য করে হামলা চালানো হয়। এক্স হ্যান্ডেলে মার্কিন সেনাবাহিনী জানিয়েছে, একাধিক ৫ হাজার পাউন্ডের শক্তিশালী বোমা ছুড়েছে যুক্তরাষ্ট্র। এইসব বোমার একেকটির ওজন ২ হাজার ২৬৭ কেজি। এগুলো শক্ত বস্তু ভেদ করে মাটির অনেক নীচে ঢুকে যেতে পারে।”
৫,০০০ পাউন্ডের ‘ডিপ পেনিট্রেটর’ মিউনিশনগুলি বাঙ্কার-বাস্টার ধরনের অস্ত্র, যা প্রচণ্ড শক্ত বা ভূগর্ভস্থ লক্ষ্যবস্তু ধ্বংস করার জন্য তৈরি। এই অস্ত্র নিক্ষেপের অর্থ হল, আমেরিকা সুরক্ষিত ও ভূগর্ভস্থ অঞ্চল লক্ষ্য করে হামলা চালিয়েছে। প্রসঙ্গত, আমেরিকা এবং ইজরায়েলের সঙ্গে যুদ্ধ পরিস্থিতিতে হরমুজ প্রণালী কার্যত বন্ধ করে দেয় ইরান। পরিষ্কার ভাষায় জানিয়ে দেয়, কোনও জাহাজ দেখলেই ধ্বংস করে দেওয়া হবে। এর পর একাধিক দেশকে এই প্রণালী নিরাপদ রাখতে যৌথভাবে নজরদারির কথা বলেছে ট্রাম্প।
advertisement
Hours ago, U.S. forces successfully employed multiple 5,000-pound deep penetrator munitions on hardened Iranian missile sites along Iran’s coastline near the Strait of Hormuz. The Iranian anti-ship cruise missiles in these sites posed a risk to international shipping in the… pic.twitter.com/hgCSFH0cqO
— U.S. Central Command (@CENTCOM) March 17, 2026
advertisement
advertisement
advertisement
তবে, যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি বন্ধু দেশ জানিয়েছে, হরমুজ প্রণালী খুলে দিতে সাহায্য করার জন্য তারা আপাতত কোনও যুদ্ধজাহাজ পাঠাতে পারবে না। এর ফলে ট্রাম্পের সামরিক সহায়তার আহ্বান কার্যত নাকচ হয়ে যায়। ট্রাম্প ন্যাটোর প্রতি অসন্তোষ প্রকাশ করে বলেন, তারা যুক্তরাষ্ট্রের প্রচেষ্টায় যোগ না দিয়ে ‘বোকামি’ করছে।
advertisement
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Mar 18, 2026 8:28 AM IST









