Drug Smuggling: আচরণবিধি বলবৎ হতেই রাতে জাতীয় সড়কে নাকা চেকিং, বাগডোগরায় রোখা গেল কোটি টাকার মাদক পাচার, গ্রেফতার ২
- Published by:Aishwarya Purkait
Last Updated:
Darjeeling Drug Smuggling: নির্বাচন আচরণবিধি বলবৎ হতেই রাতে জাতীয় সড়কে নাকা চেকিং শুরু হয়েছে। মঙ্গলবার রাতে বাগডোগরার পানিঘাটা মোড় থেকে ২ মাদক পাচারকারীকে গ্রেফতার করেছে পুলিশ। উদ্ধার হয়েছে ২ কোটি টাকার মাদক।
বাগডোগরা, দার্জিলিং, বিশ্বজিৎ মিশ্র: রাজ্যে বিধানসভা ভোটের (WB Assembly Elections 2026) দামামা বেজে গিয়েছে। নির্বাচন আচরণবিধি বলবৎ হতেই রাতে জাতীয় সড়কে নাকা চেকিং শুরু হয়েছে। ভোটের আবহে নাকা চেকিংয়ের সময়ে একটি বাইক আটক করে উদ্ধার করেছে প্রায় ২ কোটি টাকার মাদক। মঙ্গলবার রাতে দার্জিলিংয়ের বাগডোগরার পানিঘাটা মোড় থেকে ২ মাদক পাচারকারীকে গ্রেফতার করেছে পুলিশ।
একদিকে জোর কদমে ভোটের প্রস্তুতি শুরু করে দিয়েছে রাজনৈতিক দলগুলো। অন্যদিকে দুষ্কৃতীদের অপরাধমূলক কার্যকলাপ বাড়ছে। নির্বাচন কমিশন বিধানসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণা করতেই রাজ্যে নির্বাচন সংক্রান্ত আদর্শ আচরণবিধি (মডেল কোড অফ কনডাক্ট বা এমসিসি) কার্যকর হয়েছে। ভোটের আবহে রাজ্যে অপরাধমূলক কার্যকলাপ রুখতে কোমর বেঁধে ময়দানে নেমেছে পুলিশ প্রশাসন। রাতে জাতীয় সড়কে নাকা চেকিং শুরু হয়েছে। বাগডোগরার পানিঘাটা মোড়ে নাকা চেকিং করছিল বাগডোগরা থানার পুলিশ ও স্টেটিক সার্ভেলেন্স টিম। সেখানেই একটি বাইক আটক করে পুলিশ। তল্লাশি চালিয়ে বাজেয়াপ্ত হয় প্রায় ২ কোটি টাকার মাদক। গ্রেফতার ২ পাচারকারী।
advertisement
আরও পড়ুনঃ বসন্তের শিলাবৃষ্টি যেন অভিশাপ! শিলার আঘাতে চাষিদের পরিশ্রমের ফসল কার্যত ধ্বংসস্তূপ, তছনছ বহু বাড়িঘর
জানা যাচ্ছে, দার্জিলিং জেলার খড়িবাড়ির পানিট্যাঙ্কি থেকে শিলিগুড়ির দিকে ২ জন বাইকে চেপে যাচ্ছিল। তাদের গতিবিধি সন্দেহভাজন মনে হওয়ায় আটক করে তল্লাশি চালায় পুলিশ। উদ্ধার হয় প্রচুর মাদক। এরপরেই দুই বাইক আরোহীকে গ্রেফতার করে পুলিশ।
advertisement
advertisement
আরও পড়ুনঃ অলিম্পিক গেম জুডো থেকে চাকরির সুযোগ, উজ্জ্বল কেরিয়ার! বর্ধমানে অ্যাসোসিয়েশনের মেগা আয়োজন, জরুরি টিপস দিলেন আন্তর্জাতিক জুডো রেফারি
পুলিশ সূত্রে খবর, ধৃত তন্ময় বর্মন ও বিশ্বজিৎ বর্মন খড়িবাড়ির পানিট্যাঙ্কির বাসিন্দা। ধৃতদের ব্যাগ থেকে উদ্ধার হয়েছে ২ কেজি ৯৩ গ্রাম মাদক সামগ্রী। ধৃতদের বুধবার শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হবে। এত পরিমাণ মাদক সামগ্রী কোথায় পেল ধৃতরা? কোথায় পৌঁছনোর ছক ছিল? তদন্তে নেমেছে পুলিশ। বাজেয়াপ্ত করা হয়েছে মোটরবাইকটিও।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Darjeeling (Darjeeling),Darjeeling,West Bengal
First Published :
Mar 18, 2026 8:22 AM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Drug Smuggling: আচরণবিধি বলবৎ হতেই রাতে জাতীয় সড়কে নাকা চেকিং, বাগডোগরায় রোখা গেল কোটি টাকার মাদক পাচার, গ্রেফতার ২








